advertisement

Purulia News: বিকল্প চাষে আয়ের দিশা দেখাচ্ছেন পুরুলিয়ার সঞ্জয় কুইরি

Last Updated:

তীব্র গরমের মধ্যেও সঞ্জয় কুইরির বাগান সবুজে ঝলমল করছে। সেখানে নিশ্চিন্তে বেড়ে উঠছে উন্নত প্রজাতির পেয়ারা, কাগজি লেবু, আম, মাদ্রাজি ওল সহ নানান ফল ও সবজি।

+
title=

পুরুলিয়া: উদ্যান পালন করে বিকল্প আয়ের রাস্তা দেখাচ্ছে পুরুলিয়ার যুবক। ঝালদার হেসলা গ্রামের সঞ্জয় কুইরি‌ দেড় একর জমিতে সবুজ ফসল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বিকল্প কৃষির মধ্যে দিয়ে বেকার যুবক-যুবতীদের আয়ের রাস্তা দেখাচ্ছেন তিনি। এই তীব্র গরমের মধ্যেও সঞ্জয় কুইরির বাগান সবুজে ঝলমল করছে। সেখানে নিশ্চিন্তে বেড়ে উঠছে উন্নত প্রজাতির পেয়ারা, কাগজি লেবু, আম, মাদ্রাজি ওল সহ নানান ফল ও সবজি।
প্রবল গরমে অন্যান্য চাষিদের জমির ফসল যখন ঝলসে নষ্ট হয়ে যাচ্ছে সেই সময় তাঁর চাষের এই সাফল্য প্রসঙ্গে সঞ্জয় কুইরি জানান, বন দফতরের উদ্যান পালন বিভাগের কাছ থেকে নিজের জমির জন্য ফসলের চারা কিনে এনেছিলেন। নিয়মিত পরিচর্যা করার ফলে সেই চারাগুলি বর্তমানে গাছে রুপান্তরিত হয়ে ফল ফলাচ্ছে। এই ফল বাজারে বিক্রি করে তিনি লাভের মুখ দেখছেন। তাঁর মতে পুরুলিয়ার বন্ধ্যা জমিতে এইভাবে উদ্যান পালন করলে বিকল্প আয়ের রাস্তা খুলে যেতে পারে।
advertisement
advertisement
এই যুবকের এবার লক্ষ্য সরকারি সাহায্য নিয়ে ফুলের বাগান তৈরি করা। বিকল্প কৃষির মাধ্যমে সঞ্জয় কুইরি যে পথ দেখিয়েছেন তা নজর কেড়েছে জেলার বেকার যুবক-যুবতীদের। তাঁর এই উদ্যোগকে প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Purulia News: বিকল্প চাষে আয়ের দিশা দেখাচ্ছেন পুরুলিয়ার সঞ্জয় কুইরি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement