advertisement

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডবল লাভ, DA-র পর এবার HRA বাড়তে চলেছে ২৭%

Last Updated:

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের শহর অনুযায়ী এইচআরএ পাবেন ৷

#নয়াদিল্লি: সম্প্রতি মোদি সরকারের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বহাল করার ঘোষণা করেছে ৷ কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা অনেকদিন ধরেই মহার্ঘ ভাতার জন্য অপেক্ষা করছিলেন ৷ এবার ডিএ-র পাশাপাশি এইচআরএ নিয়েও রয়েছে ভাল খবর ৷ সরকারের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এইচআরএ সংশোধন করা হয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী, অগাস্ট মাসে কর্মচারীরা স্যালারি অ্যাকাউন্টে বেশি এইচআরএ পেতে চলেছেন ৷ সরকারের অফিস মেমোর‍্যান্ডাম অনুযায়ী, ডিএ ২৫ শতাংশের বেশি হওয়ার কারনে এইচআরএ বাড়ানো হয়েছে ৷
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ অন্যদিকে এইচআরএ বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে ৷ ৭ জুলাই ২০১৭ সালে একটি নোটিসে জানানো হয় যে ডিএ ২৫ শতাংশের ব্র্যাকেট থেকে বেশি হলে এইচআরএ সংশোধন করা হবে ৷ ১ জুলাই থেকে কর্মচারীদের ডিএ বেড়ে ২৮ শতাংশ করা হয়েছে ৷ ফলে এবার এইচআরএ সংশোধন হতে চলেছে ৷ টটট
advertisement
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের শহর অনুযায়ী এইচআরএ পাবেন ৷ শহরগুলিকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে -এক্স, ওয়াই এবং জেড ৷ সংশোধনের পর এক্স ক্যাটাগরির শহরের জন্য এইচআরএ মোট বেতনের ২৭ শতাংশ হবে ৷ ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে ১৮ শতাংশ এবং জেড ক্যাটাগরির ক্ষেত্রে ৯ শতাংশ ৷
advertisement
advertisement
কোনও শহরের জনসংখ্যা ৫ লক্ষের বেশি হলে সেটি ডেজ ক্যাটাগরি থেকে ওয়াই ক্যাটাগরিতে আপগ্রেড করা হবে ৷ তখন ৯ শতাংশের জায়গায় ১৮ শতাংশ এইচআরএ মিলবে ৷ ৫০ লক্ষের বেশি জনসংখ্যা হলে সেই শহর এক্স ক্যাটাগরিতে পড়ে ৷ তিনটি ক্যাটাগরিতে ন্যূনতম এইচআপএ ৫৪০০,৩৬০০, ১৮০০ টাকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডবল লাভ, DA-র পর এবার HRA বাড়তে চলেছে ২৭%
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement