advertisement

মুহূর্তের মধ্যে খুলতে পারবেন এই অ্যাকাউন্ট, মিলবে এফডি-র থেকে বেশি লাভ

Last Updated:

জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট এরকম একটি অ্যাকাউন্ট যেখানে ন্যূনতম ব্যালেন্স রাখার দরকার পড়ে না

#নয়াদিল্লি: করোনার জেরে টাকা সংক্রান্ত একাধিক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা ৷ মিনিমাম ব্যালেন্স না থাকলে ব্যাঙ্কের তরফে বড় অঙ্কের জরিমানা কাটা হয়ে থাকে ৷ এই সমস্যার সমাধানের জেরে একাধিক ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা দিয়ে থাকে ৷ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট এরকম একটি অ্যাকাউন্ট যেখানে ন্যূনতম ব্যালেন্স রাখার দরকার পড়ে না ৷ বেশ কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকাও রয়েছে ৷
IDFC First Bank, প্রথম সেভিংস অ্যাকাউন্ট-এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে যে কোনও এটিএম থেকে যত বার ইচ্ছে লেনদেন করার সুবিধা পাওয়া যায় ৷ মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিংয়ের সুবিধাও বিনামূল্যে পেয়ে যাবেন ৷ জরুরি ডকুমেন্টের সঙ্গে যে কোনও নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে ৬ থেকে ৭ শতাংশ পাওয়া যায় ৷
advertisement
Yes Bank, স্মার্ট স্যালারি অ্যাডভান্টেজ- এটিএম থেকে আনলিমিটেড লেনদেনের পাশাপাশি অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন ৷ মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে আনলিমিটেড NEFT ও RTGS করতে পারবেন ৷ এই অ্যাকাউন্টে ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদ মিলবে ৷
advertisement
SBI-বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট- ভ্যালিড KYC ডকুমেন্টের সাহায্যে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ব্যাঙ্ক আপনাকে রুপে এটিএম কাম ডেবিট কার্ড দেবে ৷ এর মাধ্যমে এটিএম থেকে টাকা তুলতে পারবেন ৷ এসবিআই বা অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে ৪ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা টাকার উপরে ২.৭৫ শতাংশ বার্ষিক সুদ মিলবে ৷
advertisement
IndusInd Bank অনলাইন সেভিংস অ্যাকাউন্ট- এই অ্যাকাউন্টেও আনলিমিটেড এটিএম লেনদেনের সুবিধা মিলবে ৷ সঙ্গে মিলবে মোবাইল বা ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বিনামূল্যে ৷ অনলাইনে আবেদন করে আধার ও প্যান নম্বর দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ এখানে বার্ষিক ৪ থেকে ৬ শতাংশ সুদ মিলবে ৷
Kotak Mahindra Bank-১১ ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট - এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয় ৷ ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এর পাশাপাশি পেয়ে যাবে ৮১১ ভার্চুয়াল ডেবিট কার্ড যার সাহায্যে অনলাইন শপিং, বিল পেমেন্ট ও DTH রিচার্জ করতে পারবেন ৷ এই অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ সুদ মিলবে ৷
advertisement
HDFC Bank- বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট- এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে না ৷ অ্যাকাউন্ট হোল্ডারকে এটিএম কাম ডেবিট কার্ড, ফ্রি পাসবুক পরিষেবা, ফ্রি ডিপোজিট, উইথড্রোয়েলের সঙ্গে চেকবুক, ইমেল স্টেটমেন্ট, ডিমান্ড ড্রাফ্টের মতো পরিষেবা মিলবে বিনামূল্যে ৷ এছাড়াও মিলবে মোবাইল বা ইন্টারনেট ব্যাঙ্কিং৷ এই অ্যাকাউন্টে বার্ষিক ৩ থেকে ৩.৫ শতাংশ সুদ মিলবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মুহূর্তের মধ্যে খুলতে পারবেন এই অ্যাকাউন্ট, মিলবে এফডি-র থেকে বেশি লাভ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement