advertisement

আমডাঙার উদ্ধার ৪০টি তাজা বোমা, ৫ কেজি মশলা

Last Updated:

৪০টি তাজা বোমা উদ্ধার হল আমডাঙার সন্তোষপুর থেকে ৷ এলাকার একটি পরিত্যক্ত কারখানায় রাখা ছিল বোমাগুলি ৷ বোমার সঙ্গে উদ্ধার ৫ কেজি বোমার মশলাও ৷ আজ ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বোমা ও বোমার মশলা উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ ৷

#উত্তর ২৪ পরগণা: ৪০টি তাজা বোমা উদ্ধার হল আমডাঙার সন্তোষপুর থেকে ৷ এলাকার একটি পরিত্যক্ত কারখানায় রাখা ছিল বোমাগুলি ৷ বোমার সঙ্গে উদ্ধার ৫ কেজি বোমার মশলাও ৷ আজ ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বোমা ও বোমার মশলা উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ ৷
ভোট শুরুর পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই একাধিক জেলা থেকে সংঘর্ষের ঘটনা সামনে আসছে ৷ উত্তর থেকে দক্ষিণবঙ্গ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসার আঁচ রাজ্যজুড়ে ৷ কোথাও বিরোধী সমর্থককে পুড়িয়ে মারার অভিযোগ ৷ কোথাও আবার বোমাবাজির খবর ৷ কোথাও বোমার আঘাতে জখম হওয়ার মতো ঘটনা ৷ গতকালই নিরাপদ, সুস্থ ভোটের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তা স্বত্ত্বেও ঠেকানো যাচ্ছে না একের পর এক হিংসার ঘটনা ৷
advertisement
কিছুদিন আগেই ভাঙরে আরাবুল ইসলামের বাড়ি তল্লাশি করতে গিয়ে বাড়ি লাগোয়া বাগান থেকে উদ্ধার হয়েছিল বস্তা বস্তা তাজা বোমা ৷ পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ্যে আসার পর থেকে একাধিক জায়গা থেকে বোমা মজুত রাখা এবং উদ্ধারের খবর এসেছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমডাঙার উদ্ধার ৪০টি তাজা বোমা, ৫ কেজি মশলা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement