advertisement

Birbhum News : মৃতের সৎকার করতে গিয়ে ঘরে ফেরা হল না ২ যুবকের! চা খেতে গিয়ে ঘটল সর্বনাশ

Last Updated:

মৃত ব্যক্তির সৎকার করে শ্মশান থেকে চা খেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুই যুবকের।

দুর্ঘটনায় মৃত দুই যুবক
দুর্ঘটনায় মৃত দুই যুবক
#বীরভূম: মৃত ব্যক্তির সৎকার করে শ্মশান থেকে চা খেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুই যুবকের। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কুনুরি গ্রামে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই যুবকের রবিবার ময়না তদন্ত করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
শনিবার বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া এলাকার সোনাইতলার এক ব্যক্তি মারা যান। মৃত ওই ব্যক্তিকে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া সতিঘাটা শ্মশানে। সেখানেই শনিবার রাতে ওই ব্যক্তির সৎকার করার পর পাঁচজন বন্ধু মিলে চা খেতে চলে যান তিলপাড়া থেকে আনুমানিক ১০ কিলোমিটার দূরে সাঁইথিয়া থানার অন্তর্গত কুনুড়ি গ্রামে। সেখানে একটি ডাম্পারের সঙ্গে তাদের মোটরবাইকের দুর্ঘটনা বাঁধলে মৃত্যু হয় দুই যুবকের।
advertisement
advertisement
মৃত দুই যুবকের পরিচয় সম্পর্কে জানা গিয়েছে তাদের মধ্যে একজন হলেন বাবন দলুই এবং অন্যজন হলেন আমন রাজ। মৃত এই দুই যুবকের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছরের মধ্যে। মৃত দুজনের বাড়ি সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের সোনাইতলা।
advertisement
মৃত এক যুবকের দাদু ঝরু দলুই জানিয়েছেন, "সৎকার সম্পন্ন করার পর বাকিরা সব বাড়ি চলে এলেও দুটি মোটরবাইকে চেপে পাঁচজন বন্ধু সাঁইথিয়ার কুনুড়ি যায় চা খেতে। সেখানে যাওয়ার সময় তাদের সঙ্গে একটি ডাম্পারের সংঘর্ষ বাঁধে। এই দুর্ঘটনাটি ঘটে ভোর নাগাদ। পরে আমাদের খবর দেওয়া হয় এমন দুর্ঘটনার বিষয়ে। স্থানীয়রা যারা দেখেছিলেন তারাই তাদের হাসপাতালে ভর্তি করেন। আমরা সকালবেলায় হাসপাতালে গিয়ে দেখতে পাই দুজন মারা গিয়েছে।"
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : মৃতের সৎকার করতে গিয়ে ঘরে ফেরা হল না ২ যুবকের! চা খেতে গিয়ে ঘটল সর্বনাশ
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement