advertisement

Birbhum News : জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে গাড়ি! ভয়ঙ্কর ঘটনা সিউড়িতে

Last Updated:

১৪ নম্বর জাতীয় সড়কে চলন্ত স্কুটিতে আগুন , কোনও রকমে প্রাণে বাঁচলো এক ব্যাক্তি। স্কুটিতে আগুনের জেরে কিছুক্ষনের জন্য  জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়    

+
জাতীয়

জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে গাড়ি! ভয়ঙ্কর ঘটনা সিউড়িতে

বীরভূম: ১৪ নম্বর জাতীয় সড়কে চলন্ত স্কুটিতে আগুন , কোনও রকমে প্রাণে বাঁচলো এক ব্যাক্তি। স্কুটিতে আগুনের জেরে কিছুক্ষনের জন্য  জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । তারপরই ঘটনাস্থলে সিউড়ি দমকলের একটি ইঞ্জিন এসে পৌছায় , কিছুক্ষনের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভায় । সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। পুলিশ এসে স্বাভাবিক করে যান চলাচল । ১৪ নম্বর জাতীয় সড়কে সিউড়ীর BE কলেজ মোড় এলাকায় ঘটে এই ঘটনা ।
জানা গিয়েছে, এক ব্যাক্তি স্কুটি চালিয়ে বীরভূমের মহম্মদবাজার থেকে সিউড়ী আসছিল ১৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে । সিউড়ির কাছে আসতেই চলন্ত স্কুটিতে আগুন লেগে যায় হটাৎ । আগুন লাগতেই সঙ্গে সঙ্গে স্কুটি থামিয়ে দেন তিনি । তারপরই প্রাণ বাঁচাতে স্কুটি থেকে নেমে যান ওই ব্যক্তি । অল্পের জন্য প্রাণ বাঁচে তার । কিন্তু তার প্রাণ বাঁচলেও মাঝ রাস্তায় জ্বলতে থাকে স্কুটিটি । এমন ঘটনা দেখতে ১৪ নম্বর জাতীয় সড়কে ভিড় করেন এলাকার অনেক মানুষ । তারপরই খবর দেওয়া হয় দমকলে ৷
advertisement
advertisement
সিউড়ী দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে । তারপরই বেশ কিছুক্ষণ ধরেই স্কুটিতে আগুন নেভায় দমকলের কর্মীরা । এমন ঘটনায় ব্যস্ততম জাতীয় সড়কে কিছুক্ষনের জন্য ব্যাহত হয় যান চলাচল তারপরই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সিউড়ী থানার পুলিশ । পুলিশ এসে স্বাভাবিক করে যান চলাচল । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় , প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে স্কুটিতে শট সার্কিট থেকেই এই আগুন , যদিও ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও সিউড়ী থানার পুলিস।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে গাড়ি! ভয়ঙ্কর ঘটনা সিউড়িতে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement