advertisement

আচমকা গাড়ি ঘিরে ধরলেন মহিলারা...! পঞ্চায়েতের প্রচারে গিয়ে যা ঘটল সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে 

Last Updated:

Satabdi Roy And Panchayat Election 2023: ফের বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায় । এবার মহম্মদবাজারের দীঘল গ্রামে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের কথা শুনতে হল তৃণমূল সাংসদকে।

+
পঞ্চায়েতের

পঞ্চায়েতের প্রচারে শতাব্দী রায়

বীরভূম: ফের বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায়। এবার মহম্মদবাজারের দীঘল গ্রামে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের কথা শুনতে হল তৃণমূল সাংসদকে। সোমবার সকালে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তিনি ওই এলাকায় যান। সেখানেই কেউ বেহাল রাস্তা তো কেউ নিকাশি নালা সংস্কারের দাবি জানিয়ে অভিনেত্রীর কাছে ক্ষোভ উগড়ে দেন। সাংসদের পক্ষ থেকেও সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে দীঘল গ্রামে রাস্তার বেহাল অবস্থা এবং গ্রামের নর্দমা গুলিও সংস্কার করা হয় না। স্বাভাবিকভাবেই বর্ষাকাল এলেই নর্দমার নোংরা জল ঢুকে যায় তাদের বাড়িতে। পঞ্চায়েত প্রধানকেও বারংবার জানিয়ে হয়নি কোন কাজ। মিলেছে কেবল আশ্বাস।
advertisement
advertisement
এদিন গ্রামবাসীরা এই সমস্ত কাজ না হওয়ার কারণে বিক্ষোভ দেখায় শতাব্দী রায়কে। কেন রাস্তা হয়নি কেনই বা নর্দমা সংস্কারই হয়নি সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শতাব্দী রায়।
স্থানীয় বাসিন্দা আশ্রোফা বিবি বলেন,”বহুবার পঞ্চায়েত জানিয়েছি কিন্তু সুরাহা হয় নি৷ প্রধান কোন ব্যবস্থা নেন নি৷ তাই দিদিকে (শতাব্দী রায়) জানালাম। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
আচমকা গাড়ি ঘিরে ধরলেন মহিলারা...! পঞ্চায়েতের প্রচারে গিয়ে যা ঘটল সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে 
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement