advertisement

Birbhum News: কাটোয়া আহমেদপুর লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবি

Last Updated:

আহমেদপুর থেকে কাটোয়া পর্যন্ত আগে ছিল ন্যারো গেজ রেল লাইন। পরে সেই লাইন ব্রড গেজে পরিণত হয়। ২০১৮ সালের ২৪ মে এই ব্রড গেজ লাইনে একটি প্যাসেঞ্জার ট্রেন চালু হয়। লাইনটি ন্যারো গেজ থেকে ব্রড গেজে পরিণত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশা ছিল আরও অনেক ট্রেন দেওয়া হবে

+
title=

#বীরভূম : আহমেদপুর থেকে কাটোয়া পর্যন্ত আগে ছিল ন্যারো গেজ রেল লাইন। পরে সেই লাইন ব্রড গেজে পরিণত হয়। ২০১৮ সালের ২৪ মে এই ব্রড গেজ লাইনে একটি প্যাসেঞ্জার ট্রেন চালু হয়। লাইনটি ন্যারো গেজ থেকে ব্রড গেজে পরিণত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশা ছিল আরও অনেক ট্রেন দেওয়া হবে, বিশেষ করে আহমেদপুর থেকে লাভপুর, কাটোয়া হয়ে কলকাতার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত স্থানীয়দের সেই আশা পূর্ণ হয়নি। এমন পরিস্থিতিতে এই লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবিতে পূর্ব রেলকে একটি চিঠি দেওয়ার পাশাপাশি তৈরি করা হয়েছে আমোদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন।
যাদের তরফ থেকেই ট্রেন সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি আরও বেশ কিছু দাবী দাওয়া তুলে ধরা হয়। এই অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, আহমেদপুর থেকে কাটোয়া ব্রড গেজ লাইন তৈরি হলেও তা একপ্রকার নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে। কারণ রেলের তরফ থেকে সেই ভাবে কোন ট্রেন দেওয়া হয়নি। উল্লেখযোগ্য ভাবে এই রুটে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। এই রুটে রয়েছে নবদ্বীপ, ফুল্লরাতলা, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে, প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি ইত্যাদি।
advertisement
আরও পড়ুনঃ সিউড়ি পৌরসভায় কোন ওয়ার্ডে কোন দিন হবে দুয়ারে সরকার ক্যাম্প? জেনে নিন
যে কারণে এই রুটে ট্রেন সংখ্যা বৃদ্ধি হলে স্থানীয় বাসিন্দারা ছাড়াও দর্শণার্থীরাও উপকৃত হবেন। স্থানীয় এবং প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের মূল যেসকল দাবিদাওয়া রয়েছে সেগুলি হল হাওড়া আহমেদপুর লাইনে অন্তত দুই জোড়া ট্রেন চালাতে হবে। আহমেদপুর কাটোয়া যে ট্রেনটি চলছে, তার সঠিক সময় নির্ধারণ। লাভপুর স্টেশনে একটি সাবওয়ে নির্মাণ করা। এছাড়া আগামী দিনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে হাঁসুলিবাক এক্সপ্রেস নামে একটি এক্সপ্রেস ট্রেন চালানোর।
advertisement
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: কাটোয়া আহমেদপুর লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement