advertisement

Birbhum News: কংগ্রেসের জয়ী সদস্য দল বদলাতেই বীরভূমে দূর হল বোর্ড গঠনের জটিলতা

Last Updated:

কংগ্রেসের জয়ী সদস্য পূর্ণিমা দাস দল বদলে তৃণমূলে যোগ দিতেই বীরভূমের আলুন্দা পঞ্চায়েতে বোর্ড গঠনের জটিলতা দূর হল

+
title=

বীরভূম: অবশেষে তৃণমূলের স্বস্তি। সংখ্যা থাকার পরেও সংরক্ষণের গেরোয় পঞ্চায়েতের প্রধান করা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছিল শাসক দল। কারণ বীরভূমের সিউড়ি-১ ব্লকের আলুন্দা পঞ্চায়েত প্রধানের পদটি এবার সংরক্ষিত। কিন্তু ঘাসফুল শিবিরের দখলে পঞ্চায়েত এলেও তাঁদের বিজয়ী প্রার্থীরা কেউ সংরক্ষিত শ্রেণির ছিলেন না। তবে মঙ্গলবার সন্ধেয় ওই পঞ্চায়েতের জয়ী কংগ্রেস সদস্য পূর্ণিমা দাস তৃণমূলে যোগ দিতেই সমস্যার সমাধান হয়ে গেল। কারণ তিনি সংরক্ষিত শ্রেণির মধ্যে পড়েন।
জয়ী কংগ্রেস সদস্যের দল পরিবর্তনে বীরভূমের আলুন্দা পঞ্চায়েতে প্রধান নির্বাচন নিয়ে জটিলতা কাটল বলে মনে করা হচ্ছে। সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলের যোগ দেন পূর্ণিমা দাস। পূর্ণিমার সঙ্গেই তাঁর স্বামী তথা কংগ্রেসের আলুন্দা অঞ্চল সভাপতি দিলীপ দাস এবং আরও কয়েকশো কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূলে যোন দিয়েছে।
advertisement
advertisement
১৭ আসনের আলুন্দা পঞ্চায়েতের ৯ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু ওই পঞ্চায়েতের প্রধান পদটি তপশিলি জাতিভুক্ত মহিলার জন্য সংরক্ষিত। অথচ তৃণমূলের জয়ী প্রার্থীদের কেউই তপশিলি জাতিভুক্ত মহিলা নন। ফলে সংখ্যা গরিষ্ঠতা থাকা সত্ত্বেও আলুন্দা পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে জটিলতা দেখা দেয়। ওই পঞ্চায়েতে কংগ্রেসের একজন এবং বিজেপির একজন তপশিলি জাতিভুক্ত মহিলা জয়ী হয়েছিলেন। তাঁদেরই অন্যতম পূর্ণিমা দলবদল করা যাবতীয় জটিলতা কেটে গেল বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
advertisement
যদিও কংগ্রেস থেকে তৃণমূলে আসা পূর্ণিমা দাসের দাবি, ‘প্রধান হওয়ার জন্য নয়, মমতা দিদির উন্নয়নে শামিল হওয়ার জন্যই আমি স্বেচ্ছায় তৃণমূলের যোগ দিয়েছি।’ দল যাকে মনে করবে তাঁকেই প্রধান করবে বলে জানান ওই পঞ্চায়েত সদস্য। এই প্রসঙ্গে বিকাশ রায়চৌধুরী বলেন, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে বহু জয়ী বিরোধী সদস্য আমাদের দলে যোগ দিতে চাইছেন। আমরা তাঁদের মধ্যে যোগ্যদের দলে নিচ্ছি। আমিও একসময় কংগ্রেস করতাম, মমতা বন্দ্যোপাধ্যায়ও একসময় কংগ্রেস করতেন। সেখান থেকে বাংলার উন্নয়নের স্বার্থে আমরা তৃণমূল তৈরি করেছিলাম। পূর্ণিমাও তৃণমূলের উন্নয়নে শামিল হতেই আমাদের দলে এসেছে। আরও অনেকেই আসবেন। আপনারা ম্যাজিক দেখতে থাকুন।
advertisement
এদিকে এই দলবদল প্রসঙ্গে কংগ্রেসের বীরভূম জেলা কার্যকরী সভাপতি চঞ্চল চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল রিফিউজিদের দল। ওরা অন্যের দল ভাঙিয়ে নিজেদের দল বানায়। গোটা রাজ্যেই বিরোধী প্রার্থীরা তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হচ্ছে। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। তবে আমাদের কোনও কর্মী দলবদল করেনি।
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: কংগ্রেসের জয়ী সদস্য দল বদলাতেই বীরভূমে দূর হল বোর্ড গঠনের জটিলতা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement