advertisement

Birbhum News : ঠাকুর বিসর্জনে কারও চুলের হলুদ তো কারও চুলে জটা! চুলের ছাঁট দেখতেই ভিড়

Last Updated:

এখানকার প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা মাত্র কয়েক ঘণ্টার হলেও স্টাইলে যেন রাজ্যের অন্যান্য জায়গার কার্নিভালকেও হার মানায়।

+
title=

#বীরভূম: কালীপুজোর পর এখন চারদিকে চলছে বিসর্জনের পালা। বিসর্জনে প্রত্যেক জায়গায় নানা ধরনের বাজনা, ডিজে বক্স ইত্যাদি দেখা যায়। তবে সিউড়ির এসপি মোড়ে যে কালী পুজোর আয়োজন করা হয় অর্থাৎ বামদেব ক্লাবের কালীপুজো তাতে এসবের পাশাপাশি থাকে বিসর্জনে অংশগ্রহণকারী সদস্যদের রকমারি চুলের ছাঁট! এই চুলের ছাঁট দেখতেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান সিউড়ি শহরের বিভিন্ন জায়গায়।
করোনাকালে দু'বছর এই ক্লাবের এমন জাঁকজমক করে প্রতিমা নিরঞ্জন বন্ধ ছিল। দু'বছর পর চলতি বছর প্রতিমা নিরঞ্জন বের হলে আগের ছন্দেই দেখা যায় পুজো উদ্যোক্তা এবং ক্লাব সদস্যদের। রবিবার ঠিক দুপুর ১২টা নাগাদ প্রতিমা নিরঞ্জনের জন্য বের হয় মন্দির থেকে এবং তারপর তার গোটা শহর ঘোরে। শহর ঘোরার সময়ই দেখা যায় কারও মাথায় হলুদ চুল, কারও মাথায় আবার জটা, আবার কেউ একেবারে দক্ষিণ আফ্রিকার স্টাইলে।
advertisement
advertisement
পুজো উদ্যোক্তাদের তরফ থেকেও জানানো হয়েছে, তাদের প্রতিমা নিরঞ্জনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নামিদামি বাদ্যযন্ত্র আনা হয়। বিভিন্ন জায়গা থেকে আনা হয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সেই সকল বাদ্যযন্ত্র বাজানোর জন্য। তবে এর পাশাপাশি ৩০ থেকে ৪০ জন যুবকরা রয়েছেন যারা নিজেদের হেয়ার স্টাইলেই শহরের বাসিন্দাদের আকৃষ্ট করেন। তবে শুধু শহর নয়, শহরের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকেও মানুষের আগমন ঘটে তাদের প্রতিমা নিরঞ্জন দেখার জন্য।
advertisement
আরও পড়ুন Chhath puja: ছট পুজোতে ফলের বাজার অগ্নিমূল্য,পকেট বাঁচিয়ে চলছে ছট ব্রত
এই শোভাযাত্রায় যে সব যুবক-যুবতীরা নিজেদের রকমারি হেয়ার স্টাইল করে অংশগ্রহণ করেন তারা বিসর্জনের আগের দিন অর্থাৎ শনিবার থেকেই প্রস্তুতি সেরে ফেলেছিলেন। তারা বিভিন্ন সেলুনে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে এমন হেয়ার স্টাইল করিয়েছেন বলে জানিয়েছেন। এখানকার প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা মাত্র কয়েক ঘণ্টার হলেও স্টাইলে যেন রাজ্যের অন্যান্য জায়গার কার্নিভালকেও হার মানায়।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : ঠাকুর বিসর্জনে কারও চুলের হলুদ তো কারও চুলে জটা! চুলের ছাঁট দেখতেই ভিড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement