advertisement

Kali Puja 2021: কালীপুজোর থেকেও অষ্টমঙ্গলায় যেখানে বেশি ধুমধাম তার নাম দক্ষিণা কালী

Last Updated:

কালীপুজোর থেকেও বেশি ধুমধাম লক্ষ্য করা যায় বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর গ্রামের শ্রী দক্ষিণা কালীর (Dakshina Kali) অষ্টমঙ্গলা পুজোকে কেন্দ্র করে।

কালীপুজোর থেকেও অষ্টমঙ্গলায় যেখানে বেশি ধুমধাম তার নাম দক্ষিণা কালী
কালীপুজোর থেকেও অষ্টমঙ্গলায় যেখানে বেশি ধুমধাম তার নাম দক্ষিণা কালী
মাধব দাস, বীরভূম : দীপান্বিতা অমাবস্যার কালীপুজো (Kali Puja 2021) ঘিরে বাঙ্গালীদের মধ্যে আলাদা উৎসাহ উদ্দীপনা নজরে আসে। তবে কালীপুজোর থেকেও বেশি ধুমধাম লক্ষ্য করা যায় বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর গ্রামের শ্রী দক্ষিণা কালীর (Dakshina Kali) অষ্টমঙ্গলা পুজোকে কেন্দ্র করে। অষ্টমঙ্গলার দিন এখানে মহা ধুমধামে পুজো করার পাশাপাশি হাজার হাজার মানুষের মহোৎসবের আয়োজন করা হয়। যদিও এই বছর করোনা প্রকোপের কারণে গত বছরের মতোই এই মহোৎসবের আয়োজন থাকছে না।
এই পুজোর (Kali Puja 2021) দায়িত্বে থাকা পুরোহিত মধুসূদন ব্যানার্জি জানিয়েছেন, "আনুমানিক তিন শতাব্দী প্রাচীন এই পুজো। এখানে মায়ের নিত্য পুজো করা হয়ে থাকে। এছাড়াও দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পূজা আয়োজন থাকে। তবে অষ্টমঙ্গলার দিন আরও ধুমধামে পুজো করা হয়ে থাকে। মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এই বছর করোনার কারণে মহোৎসবের আয়োজন থাকছে না, তবে মহাযজ্ঞ এবং পুজো আগের মতই রীতি মেনে ধুমধামের সঙ্গে করা হবে।"
advertisement
এখানকার এই কালীপুজোকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে হেতমপুরের মহারানী পদ্মাসুন্দরীর (Padma Sundari) কাহিনী। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, আনুমানিক তিনশ বছর আগে কোন এক সিদ্ধপুরুষ এখানে সাধনা করতেন। পরে হেতমপুরের মহারানী পদ্মাসুন্দরী স্বপ্নাদেশ পান এখানে মা দক্ষিণা কালীর অবস্থানের বিষয়ে। সেই স্বপ্নাদেশ পেয়ে তিনি এখানে আসেন এবং মায়ের পুজো করেন।
advertisement
advertisement
হেতমপুরের (Hetampur Rajbari) মহারানী পদ্মাসুন্দরী চেয়েছিলেন এখানে মায়ের একটি মন্দিরও তৈরি করে দিতে। কিন্তু পরে আবার তিনি স্বপ্নাদেশ পান মা কোনরকম আবরণ বা মন্দিরের মধ্যে থাকতে নারাজ। তারপর থেকে এখানে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি মন্দির।
এর পাশাপাশি এই শ্রী দক্ষিণা কালীকে(Kali Puja 2021)  কেন্দ্র করে যে সকল কাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম হলো, এখানকার মা অন্ধকারে থাকতে পছন্দ করেন। সেমত রাতে মায়ের কাছে কোনরকম আলোর ব্যবস্থা থাকে না। কয়েক শতাব্দী ধরে তিনি এখানে রাতের অন্ধকারেই বিরাজ করেন।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Kali Puja 2021: কালীপুজোর থেকেও অষ্টমঙ্গলায় যেখানে বেশি ধুমধাম তার নাম দক্ষিণা কালী
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement