advertisement

Birbhum News : জেল থেকে পুলিশ হেফাজতে এসেই জ্বরে আক্রান্ত হলেন অনুব্রত মণ্ডল!

Last Updated:

গ্রেফতার করার পর মঙ্গলবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়।

+
অনুব্রত

অনুব্রত মণ্ডল

#বীরভূম: গরু পাচার কাণ্ডে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর ইডি তাকে দিল্লী নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডি আধিকারিকরা আদালতের তরফ থেকে অনুমতিও পেয়েছেন। তবে অনুমতি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাশা পাল্টে যায়।
একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলেরই এক কর্মী শিব ঠাকুর মন্ডলকে টুটি চেপে মারতে যাওয়ার অভিযোগে দুবরাজপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর মঙ্গলবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। সেখানে অনুব্রত মণ্ডলের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আদালতের এই নির্দেশে অনুব্রত মণ্ডল জেল হেফাজত থেকে এলেন পুলিশি হেফাজতে, তাও আবার নিজের জেলায়।
advertisement
advertisement
তবে অনুব্রত মণ্ডল জেল হেফাজত থেকে পুলিশি হেফাজতে আসার পরই জ্বরে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার আদালতের নির্দেশের পর তাঁর মেডিকেল চেকআপের জন্য যখন তাঁকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই জানা যায় তিনি জ্বরে আক্রান্ত। তার যে জ্বর এসেছে তা তিনি নিজের মুখেই জানিয়েছেন। যখন অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হয় দাদা আপনার শরীর কেমন রয়েছে? সেই সময় তিনি জানান, 'জ্বর এসেছে।’ অন্যদিকে অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি নিয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এক নার্স জানান, প্রেসার আছে ৮০/৯০। তিনি ওষুধ খেয়েছেন। প্রেসারের সমস্যা আছে। এছাড়াও শরীরে টেম্পারেচার থাকলেও তিনি ঠিক আছেন বলেই জানিয়েছেন।
advertisement
জেল হেফাজত থেকে পুলিশি হেফাজতে যাওয়ার পর যখন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে অনুব্রত মণ্ডলকে মেডিকেল চেকআপের জন্য আনা হয় সেই সময় তাকে কষ্ট করে হাসপাতালের ওয়ার্ডেও প্রবেশ করতে হয়নি। তিনি পুলিশের যে গাড়িতে এসেছিলেন সেই গাড়ির কাছেই চিকিৎসক এবং নার্সরা আসেন ও তার মেডিকেল চেকআপ করেন।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : জেল থেকে পুলিশ হেফাজতে এসেই জ্বরে আক্রান্ত হলেন অনুব্রত মণ্ডল!
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement