advertisement

Bankura News: যুবকের মৃত্যুর কিনারা করতে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি

Last Updated:

দুর্গাপুজোর অষ্টমীর দিন থেকে নিখোঁজ থাকা এক যুবকের শুক্রবার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয় বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল এলাকায়।

+
title=

#বাঁকুড়া : দুর্গাপুজোর অষ্টমীর দিন থেকে নিখোঁজ থাকা এক যুবকের শুক্রবার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয় বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল এলাকায়। বাঁকুড়া সদর থানার পুলিশ ঐ ঘটনায় এখনো কাওকে গ্রেফতার করতে না পারলেও তদন্তের স্বার্থে বেশ কয়েক জনকে পুলিশ 'জিজ্ঞাসাবাদ' করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায় অষ্টমীর দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সুজন রুইদাস নামে ওই যুবক।
শুক্রবার বাঁকুড়া সদর থানার পুলিশ কেশিয়াকোল এলাকায় একটি পরিত্যক্ত ঝোপ থেকে ওই যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঐ এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।সোমবার ফের কেশিয়াকোল এলাকায় তদন্তে যান অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা, ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস, সদর থানার আইসি দেবাশীষ পান্ডা সহ তদন্তকারীর আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ রামকানালি গ্রামে ১২৪ তম বর্ষে পদার্পণ করল গজলক্ষ্মীর পূজো
তাঁরা পুলিশ কুকুর নিয়ে ঐ এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশী চালান। মৃতের পরিবারের তরফে মূল অভিযুক্তকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কাওকে গ্রেফতার করা যায়নি বলেই তিনি জানান।
advertisement
advertisement
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: যুবকের মৃত্যুর কিনারা করতে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement