advertisement

Bankura News: বিধ্বংসী অগ্নিকাণ্ড খতড়ায়, শনিবার সকালেও পুরোপুরি নিয়ন্ত্রণ এল না আগুন

Last Updated:

রাতভর আগুন নেভানোর কাজ চললেও শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল কর্মীরা।

+
title=

বাঁকুড়া: গভীর রাতে জুতোর দোকানে বিধ্বংসী আগুন। শনিবার সকালেও জ্বলছে বাঁকুড়ার খাতড়া। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দমকল কর্মীদের ডেকে এনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
শুক্রবার রাত ১১ টা নাগাদ বাঁকুড়ার খাতড়া পাম্প মোড়ের কাছে অবস্থিত একটি জুতোর গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় তালড্যাংরা, বড়জোড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া ও মানবাজারের দমকল কেন্দ্রগুলিতে খবর পাঠানো হয়। এই জায়গাগুলি থেকেও ছুটে আসে দমকলের ইঞ্জিন। কিন্তু রাতভর আগুন নেভানোর কাজ চললেও শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল কর্মীরা।
advertisement
advertisement
সাম্প্রতিক সময়ে এই ধরণের বিধ্বংসী অগ্নিকাণ্ড খাতড়ায় ঘটেনি বলে এলাকার মানুষের দাবি। দীর্ঘ সময় চলে গেলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আতঙ্ক বাড়ছে। এই প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত এক দমকল আধিকারিক বলেন, এটি জনবহুল এলাক। সেখানে এই ধরণের গোডাউন তৈরি আইনবিরুদ্ধ কাজ। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছিল। শনিবার সকালেও চারটি ইঞ্জিন কাজ করছে। ওই দমকল আধিকারিকের দাবি, গোডাউনের ভিতর জুতো ছাড়াও ডিজেল-পেট্রল জাতীয় দ্রাহ্য পদার্থ মজুত করা ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়।
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বিধ্বংসী অগ্নিকাণ্ড খতড়ায়, শনিবার সকালেও পুরোপুরি নিয়ন্ত্রণ এল না আগুন
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement