advertisement

Shukra Gochar 2022: সাবধান! শুক্র গ্রহের অবস্থান পরিবর্তনে ব্যয় বাড়তে চলেছে এই ৩ রাশির, কোন খাতে খরচ এড়াতে হবে?

Last Updated:

পঞ্জিকা অনুসারে আগামী ৭ অগাস্ট, ২০২২ তারিখে কর্কট রাশিতে শুক্রের গমন ঘটবে। এই গোচর সমস্ত রাশিকে প্রভাবিত করবে।

সাবধান! শুক্র গ্রহের অবস্থান পরিবর্তনে ব্যয় বাড়তে চলেছে এই ৩ রাশির, কোন খাতে খরচ এড়াতে হবে?
সাবধান! শুক্র গ্রহের অবস্থান পরিবর্তনে ব্যয় বাড়তে চলেছে এই ৩ রাশির, কোন খাতে খরচ এড়াতে হবে?
কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে এবং সেই রাশি পরিবর্তনের প্রভাব মানুষের জীবনে পড়ে। গ্রহের এই স্থান পরিবর্তনের ফলস্বরূপ কারও ভাগ্যে উন্নতি ঘটে, আবার কারও জন্য তা অশুভ বার্তা বয়ে আনে (Shukra Gochar 2022)। সম্পদ এবং বৈভব দাতা শুক্র গত ১৩ জুলাই মিথুন রাশিতে প্রবেশ করেছিলেন। শুক্র এখন কর্কট রাশিতে গমন করতে চলেছেন। পঞ্জিকা অনুসারে আগামী ৭ অগাস্ট, ২০২২ তারিখে কর্কট রাশিতে শুক্রের গমন ঘটবে। এই গোচর সমস্ত রাশিকে প্রভাবিত করবে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র সুখ, জাঁকজমক এবং বিলাসবহুল জীবনযাপনের সহায়ক। তবে আজ জেনে নেওয়া যাক বিশেষ ভাবে শ্রাবণ মাসে শুক্রের কর্কট রাশিতে অবস্থান পরিবর্তনে কারণে কোন তিনটি রাশি ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে।
advertisement
advertisement
বৃষ (Taurus):
শুক্র বৃষ রাশির অধিপতি গ্রহ। আগামী ৭ অগাস্ট, ২০২২ তারিখে কর্কট রাশিতে শুক্রের গমন ঘটবে। শুক্রের এই রাশি পরিবর্তনে জাতক-জাতিকাদের জীবনে বিলাসবহুল বস্তুর সমাগমে ব্যয় বাড়তে চলেছে। এই সময় কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। যাঁরা বিদেশ ভ্রমণের কথা ভাবছেন তাঁদের সেই স্বপ্নও পূরণ হতে পারে। এই সময় জাতক-জাতিকারা সঙ্গীদের পূর্ণ সমর্থন পাবেন। নতুন কোনও গ্যাজেট কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে।
advertisement
কর্কট (Cancer):
পঞ্জিকা অনুসারে আগামী ৭ অগাস্ট, ২০২২ তারিখে কর্কট রাশিতে শুক্রের গমন ঘটবে। অর্থাৎ শ্রাবণ মাসে কর্কট রাশিতে শুক্রের প্রবেশে কিছু ক্ষেত্রে শুভ ফল দেবে। এই সময়ে জাতক-জাতিকারা নতুন সম্পত্তি, জমি, যানবাহন ইত্যাদি কিনতে পারেন। অথবা কেনার পরিকল্পনাও করতে পারেন। এই সময়ে বিবাহিত জীবনের সমস্যা দূর হবে।
advertisement
তুলা (Libra): 
তুলা রাশির অধিপতি শুক্র। শুক্রের গমনের কারণে জাতক-জাতিকাদের জীবনে নানা রকমের ব্যয়ের সমাবেশ ঘটতে চলেছে। এই সময়ে নিজেকে সুন্দর দেখানোর জন্য নানা পরিচর্যায় জোর দিতে গিয়ে ব্যয় বাড়তে পারে। শুক্রের গমনে এঁদের জীবনযাত্রাতেও পরিবর্তন আনতে চলেছে। তবে শ্রাবণ মাসে শুক্রের পরিবর্তন এঁদের ব্যয় বাড়িয়ে দেবে। হোটেল, দামি গ্যাজেট বা অনলাইন শপিং ইত্যাদিতে অর্থ খরচ হবে। এই সময়ে অনেক অর্থ বেরিয়ে যাওয়া পরবর্তীতে পকেটে টান পড়তে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shukra Gochar 2022: সাবধান! শুক্র গ্রহের অবস্থান পরিবর্তনে ব্যয় বাড়তে চলেছে এই ৩ রাশির, কোন খাতে খরচ এড়াতে হবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement