advertisement

পঞ্জিকা ১৮ মার্চ: দেখে নিন দোলযাত্রার দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

Panjika Today: ১৮ মার্চের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে।

পঞ্জিকা ১৮ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ১৮ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা (Panjika Today), সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১৮ মার্চের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল শুক্র এবং এই পূর্ণিমা তিথি থাকবে ১৮ মার্চ দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি।
advertisement
advertisement
২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে (Panjika Today) চৈতন্য মহাপ্রভু জয়ন্তী, হোলি উৎসব, পূর্ণিমা এবং শ্রী সত্যনারায়ণ পূজা ব্রত পালন করা হবে।
পঞ্জিকা মতে সূর্যোদয় সকাল ৬টা ৩৬ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ৩৩ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১৮ মার্চ সন্ধে ৬টা ৪৭ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৯ মার্চ সকাল ৭টা ১৫ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের (Panjika Today) চতুর্দশী তিথির নক্ষত্র হল উত্তর ফাল্গুনী। ১৯ মার্চ, রাত ১২টা ১৮ মিনিট পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে হস্তা নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবে মীন রাশিতে। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে।
শুভ মুহূর্ত- ১৮ মার্চ অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ১১ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৮ মিনিটে। অমৃতযোগ ১৮ মার্চ শুরু হচ্ছে বিকেল ৫টা ১০ মিনিটে, শেষ হচ্ছে সন্ধে ৬টা ৪৫ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১৮ মার্চ রাহুকাল শুরু হচ্ছে সকাল ১১টা ০৫ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩৫ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
পঞ্জিকা ১৮ মার্চ: দেখে নিন দোলযাত্রার দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement