Panjika: পঞ্জিকা ৮ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
৮ মার্চের কিছুটা পড়েছে ১৪৩০ বঙ্গাব্দের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ২৪ ফাল্গুন।
পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি। যেখানে উল্লেখ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৮ মার্চের কিছুটা পড়েছে ১৪৩০ বঙ্গাব্দের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ২৪ ফাল্গুন। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল শুক্র এবং এই ত্রয়োদশী তিথি থাকবে ৮ মার্চ সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি।
advertisement
advertisement
যেহেতু ত্রয়োদশী তিথি সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে, তাই সায়ংকালে উদযাপিত হবে প্রদোষ ব্রত। সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটের পরে চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে বলে নিশাকালে উদযাপিত হবে মহাশিবরাত্রি ব্রত।
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৮ মার্চ সূর্যোদয় হবে সকাল ৬টা ০৭ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫১ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৮ মার্চ ভোর ৪টে ৩১ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৮ মার্চ বিকেল ৩টে ৪৭ মিনিটে।
advertisement
এই ১৪৩০ বঙ্গাব্দের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথির নক্ষত্র হল শ্রবণা। ৮ মার্চ, সকাল ৮টা ১৭ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্র।
সূর্য অবস্থান করবেন কুম্ভ রাশিতে। চন্দ্র অবস্থান করবেন মকর রাশিতে ৮ মার্চ ২০২৪ তারিখ রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবেন কুম্ভ রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৮ মার্চ মাহেন্দ্রযোগ পড়েনি। অমৃতযোগ ৮ মার্চ পড়েছে সকাল ৬টা ০৭ মিনিট – সকাল ৭টা ৪১ মিনিট, দুপুর ১টা ০৯ মিনিট – দুপুর ২টো ৪৩ মিনিট, বিকেল ৪টে ১৭ মিনিট – বিকেল ৫টা ৫১ মিনিট, সন্ধ্যা ৭টা ২৯ মিনিট – রাত ৯টা ০৭ মিনিট চার সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৮ মার্চ রাহুকাল বা কালবেলা পড়েছে সকাল ১০টা ৩১ মিনিট – সকাল ১১টা ৫৯ মিনিট কালীন সময়ে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2024 7:30 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panjika: পঞ্জিকা ৮ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন













