advertisement

কালীপুজোর দিনে পঞ্জিকা মতে দিনের বিশেষ সময় কখন? কখন লাগছে অমাবস্যা! জানুন নির্ঘণ্ট...

Last Updated:

Kalipuja 2022 Timing || Panjika: ১৪২৯ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি যেহেতু বিকেল ৫টা ০৭ মিনিটের পর শুরু হয়ে যাচ্ছে, ফলে ওই তিথিতেই নিশীথ কালে উদযাপিত হবে কালী পূজা।

কালীপুজো  পঞ্জিকা মতে দিনের বিশেষ সময়
কালীপুজো পঞ্জিকা মতে দিনের বিশেষ সময়
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি। যেখানে উল্লেখ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৪ অক্টোবরের কিছুটা পড়েছে ১৪২৯ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ৬ কার্তিক। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল সোম এবং এই চতুর্দশী তিথি থাকবে ২৪ অক্টোবর বিকেল ৫টা ০৭ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি।
advertisement
advertisement
১৪২৯ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি যেহেতু বিকেল ৫টা ০৭ মিনিটের পর শুরু হয়ে যাচ্ছে, ফলে ওই তিথিতেই নিশীথ কালে উদযাপিত হবে কালী পূজা।
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৪ অক্টোবর সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে, সূর্যাস্ত হবে বিকাল ৫টা ১২ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৪ অক্টোবর ভোর ৪টে ৩০ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৪ অক্টোবর বিকেল ৪টে ৪০ মিনিটে।
advertisement
এই ১৪২৯ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির নক্ষত্র হল হস্তা। ২৪ অক্টোবর, দুপুর ৩টে ২৩ মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে চিত্রা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে তুলা রাশিতে। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে ২৫ অক্টোবর, রাত ২টো ৩৩ মিনিট পর্যন্ত; এর পরে গমন করবে তুলা রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৪ অক্টোবর মাহেন্দ্রযোগ পড়েনি। অমৃতযোগ ২৪ অক্টোবর পড়েছে ভোর ৫টা ৫২ মিনিট - সকাল ৭টা ২৩ মিনিট, সকাল ৮টা ৫৩ মিনিট - সকাল ১১টা ০৯ মিনিট, সন্ধে ৭টা ৪৪ মিনিট - রাত ১১টা ০৭ মিনিটে তিন সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৪ অক্টোবর রাহুকাল বা কালবেলা শুরু হচ্ছে সকাল ৭টা ১৭ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৮টা ৪২ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
কালীপুজোর দিনে পঞ্জিকা মতে দিনের বিশেষ সময় কখন? কখন লাগছে অমাবস্যা! জানুন নির্ঘণ্ট...
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement