advertisement

পঞ্জিকা ২৯ জুলাই: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

২৯ জুলাই পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে।

পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৯ জুলাই পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল বৃহস্পতি এবং এই ষষ্ঠী তিথি থাকবে ৩০ জুলাই রাত ৩টে ৫৪ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি।
advertisement
advertisement
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৪০ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৯ জুলাই রাত ১০টা ৫১ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৩০ জুলাই সকাল ১০টা ৩৬ মিনিটে।
এই ২০৭৮ বিক্রম সম্বতের শ্রাব মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথির নক্ষত্র হল উত্তর ভাদ্রপদ। ২৯ জুলাই, দুপুর ১২টা ০২ মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে রেবতী নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবে কর্কট রাশিতে। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে।
শুভ মুহূর্ত- ২৯ জুলাই অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ০০ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৪ মিনিটে। অমৃতকাল ২৯ জুলাই শুরু হচ্ছে সকাল ৬টা ৫৯ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৮টা ৪০ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৯ জুলাই রাহুকাল শুরু হচ্ছে দুপুর ২টো ০৯ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ৩টে ৫০ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
পঞ্জিকা ২৯ জুলাই: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement