advertisement

রবিবার মানুষ চিনতে ভুল করবেন এই রাশির জাতকরা! ২৮ মে থাকতে হবে সাবধান

Last Updated:

Daily horoscope: রবিবার কোন রাশির জাতক-জাতিকার কেমন কাটবে! দেখে নিন।

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন।
প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
সম্পর্কের ক্ষেত্রে সৎ হতে হবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে।
advertisement
লাকি সাইন – একটি চটের ব্যাগ
advertisement
শুভ রং – ইন্ডিগো
শুভ সংখ্যা – ২৫
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
নিজের কাজ এবং প্রতিশ্রুতি রক্ষার দিকে যাবতীয় মনোযোগ দিতে হবে।
লাকি সাইন – একটি ধাতুর পাত
শুভ রং – পার্পল
শুভ সংখ্যা – ৪২
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
অযথা খরচ করা বন্ধ করে ভবিষ্যৎ সঞ্চয়ের কথা ভাবতে হবে। বই পড়া, কিছু শেখার চেষ্টা করতে হবে যাতে মনোসংযোগ করা যায়।
advertisement
লাকি সাইন- একটি হস্তশিল্প
শুভ রং- কমলা
শুভ সংখ্যা – ১৭
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস ধরে রাখতে হবে। সততা প্রয়োজন। অকারণ খরচ করা যাবে না।
লাকি সাইন- একটি অ্যালোভেরা গাছ
শুভ রং – জঙ্গলা সবুজ
শুভ সংখ্যা – ২
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অন্যদের সঙ্গে সংযোগ বৃদ্ধি পাবে। নতুন কাজের সুযোগ মিলতে পারে।
advertisement
লাকি সাইন- পাম গাছ
শুভ রঙ- নীল
শুভ সংখ্যা – ৩
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কেরিয়ার যথেষ্ট ভাল হবে। নিজের যত্ন নেওয়া প্রয়োজন।
লাকি সাইন- ঝরনা
শুভ রঙ- ধূসর
শুভ সংখ্যা – ৭
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
শান্তিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কাজে সময় ব্যয় করুন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
advertisement
লাকি সাইন- একটি ঘোড়ার নাল
শুভ রং – লাইলাক
শুভ সংখ্যা – ৪
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
মানুষ চিনতে ভুল হতে পারে। অর্থনৈতিক লেনদেনে সচেতন থাকতে হবে।
লাকি সাইন- একটি ছোট উপহার
শুভ রং- অ্যাম্বার অরেঞ্জ
শুভ সংখ্যা – ৮
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
নিজের দোষ স্বীকার করে নেওয়াই ভাল। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে।
advertisement
লাকি সাইন– একটি নতুন ক্যাফে
শুভ রং – গোলাপি
শুভ সংখ্যা – ১২
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
যোগাযোগ তৈরি করতে হবে। শান্তিতে থাকার চেষ্টা করতে হবে। অন্যে প্রতি দয়া ও সহানুভূতি দেখানো প্রয়োজন।
লাকি সাইন- বট গাছ
শুভ রং – জলপাই সবুজ
শুভ সংখ্যা – ৯
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
নিজের সংবেদনশীলতা বজায় রাখাই ভাল। অন্যরা বিশ্বাস করতে শুরু করবে।
advertisement
লাকি সাইন– একটি মৃৎপাত্র
শুভ রং – গাঢ় লাল
শুভ সংখ্যা – ২১
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
ভালবাসার মানুষের প্রতি সহমর্মী হওয়া দরকার। অর্থ লেনদেনে সতর্ক থাকতে হবে।
লাকি সাইন- একটি সোনার খনি
শুভ রং – সাদা
শুভ সংখ্যা – ৩০
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
আরও পড়ুন- বছরে মেলে মাত্র ১০-১২ দিন! এই ফলের ঔষধি গুণ জানলে অবাক হয়ে যাবেন
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
রবিবার মানুষ চিনতে ভুল করবেন এই রাশির জাতকরা! ২৮ মে থাকতে হবে সাবধান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement