advertisement

Oracle Speaks: ওরাকল স্পিকস ১২ জুন: রবিবার দারুণ সারপ্রাইজ পেতে পারেন এই রাশির মানুষ, জেনে নিন লাকি চিহ্ন!

Last Updated:

Oracle Speaks 12 June 2022: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি কালকের দিনে!

Oracle Speaks 12 June 2022
Oracle Speaks 12 June 2022
#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি কালকের দিনে!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
বেশ কয়েকদিন যাবতই আপনার এনার্জি তুঙ্গে রয়েছে। অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব না দেওয়ার বিষয়ে সতর্ক হওয়া দরকার।
advertisement
লাকি সাইন– গারনেট ক্রিস্টাল
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
কোনও কাজের জন্য যদি ইতিমধ্যেই আপনার মন তৈরি করে নিয়ে থাকেন তাহলে কিছু না ভেবে এগিয়ে যান।
advertisement
লাকি সাইন– সলিটায়ার
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
আসন্ন কোনও ব্যবসায় আপনার প্রভূত অর্থলাভ হতে পারে। আপনার ঘনিষ্ঠ কোনও বন্ধু এই বিষয়ে সত্যিই আপনার অনুপ্রেরণাদায়ক হয়ে উঠতে পারেন।
লাকি সাইন– হলুদ রঙের স্যাফায়ার
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
কাল পরিবারের মানুষরা আপনাকে কোনও সারপ্রাইজ দিতে চলেছে যা আপনার জন্য প্রেরণাদায়ক। কাল বন্ধুদের সঙ্গে সময় কাটানো যেতে পারে।
advertisement
লাকি সাইন- নিয়ন লাইট
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আপনি কাল অনেক কিছু সম্পর্কে বেশ আশাবাদী বোধ করবেন। নতুন কোনও প্রজেক্টে বিনিয়োগ করা যেতে পারে।
লাকি সাইন- ছাউনি
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আপনার জন্য বেশ কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। কোনও স্থানে আনন্দদায়ক ভ্রমণে যেতে পারেন।
লাকি সাইন- ক্লিয়ার কোয়ার্টজ
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
দীর্ঘদিনের জন্য কোথাও ভ্রমণে যাওয়ার প্ল্যান হতে পারে। তবে আপনি এই নিয়ে সিদ্ধান্ত নিতে খানিকটা দ্বিধা বোধ করবেন।
লাকি সাইন- নীল পাথর
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
আপনি এমন কিছুর মুখোমুখি দাঁড়াতে পারেন যা আপনি আগে ভাবেননি। অতীতের যে কোনও বিনিয়োগে আপনি সামান্য ক্ষতির সম্মুখীন হতে পারেন।
advertisement
লাকি সাইন– স্যালাড বোল
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
পরিচিতদের নিয়ে একটি গেটটুগেদারের প্ল্যান হতে পারে। দূরে রয়েছেন এমন কেউ আপনার জন্য উতলা হয়ে উঠতে পারেন।
লাকি সাইন– শোপিস
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আপনার বকেয়া কোনও কাজ বা মিটিং শেষ করে ফেলার এটিই সেরা দিন। কাল কর্মক্ষেত্রে আপনার জন্য একটি দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে।
advertisement
লাকি সাইন– গ্লু স্টিক
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
কোনও বিষয় নিয়ে আপনার অতীত উত্তেজনা এবার কমে আসবে। পরিচিত কেউ আপনার প্রশংসা এবং আপনাকে নিয়ে আলোচনা করবে।
লাকি সাইন– উজ্জ্বল চিহ্ন
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
আপনার ভ্রমণ সম্পর্কিত কোনও ইচ্ছে থাকলে তা শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স বেশ ইতিবাচকই থাকবে।
advertisement
লাকি সাইন- চুম্বক
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ১২ জুন: রবিবার দারুণ সারপ্রাইজ পেতে পারেন এই রাশির মানুষ, জেনে নিন লাকি চিহ্ন!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement