advertisement

Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৭ এপ্রিল: আপনার জন্মতারিখ যোগ করুন, আর দেখে নিন কেমন কাটবে বুধবার?

Last Updated:

Numerology 27 April 2022: সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!

#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
কাল যে কোনও প্রতিযোগিতাতেই জয়ী হবেন। দম্পতিরা সুখ ভোগ করবেন। আপনার কথা বলার ভঙ্গী অন্যদের মুগ্ধ করবে।
advertisement
শুভ রঙ: কমলা
শুভ দিন: রবিবার এবং মঙ্গলবার
advertisement
শুভ সংখ্যা: ১, ৯
দান: লাল রঙের কাপড়ের টুকরো দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
আবেগ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। সন্তান এবং আত্মীয়দের সঙ্গে সময় কাটানো বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আদর্শ দিন।
শুভ রঙ: গোলাপি
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২
দান: অভাবীদের দই দান করুন
advertisement
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
আপনার প্রচেষ্টা ও দক্ষতা প্রশংসা পাবে। কোনও প্রজেক্ট বা কাজে ইনভেস্ট করতে চাইলে কালকের দিনটি শুভ।
শুভ রঙ: লাল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩, ৯
দান: মন্দিরে চন্দন দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
কাল কোনও ব্যবসায়িক চুক্তি বা সরকারি কাজ সম্পন্ন হতে পারে। শরীর সুস্থ রাখতে শাকসবজি খান।
advertisement
শুভ রঙ: বেগুনি
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: শিশুদের চারা দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
অন্যদের দ্বারা অসম্মানিত বোধ করতে পারেন। তবে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে পারিবারিক সাহায্য পাবেন।
শুভ রঙ: সবুজ এবং কমলা
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: পশুদের খাবার দান করুন
advertisement
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
কালকের দিনটি সুখ এবং শান্তি নিয়ে আসবে। কোনও নতুন জিনিস কেনা হতে পারে।
শুভ রঙ: বেগুনি
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: মন্দিরে রুপোর মুদ্রা দান করুন
advertisement
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
নতুন সুযোগকে স্বাগত জানাতে তৈরি থাকুন। কোনও বড় সমস্যা থাকলে তা অচিরেই বিলুপ্ত হবে।
শুভ রঙ: কমলা
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭, ৯
দান: তামার ছোট টুকরো দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
কোনও বড় কোম্পানির সঙ্গে যোগাযোগ হতে পারে। আইনি চাপ থাকলে তা থেকেও মুক্তি পাবেন।
advertisement
শুভ রঙ: ঘন বেগুনি
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অভাবীদের ছাতা দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
কাল খ্যাতি, প্রাপ্তির কেন্দ্রে অবস্থান করবেন। কোনও প্রজেক্ট বা বিজনেস ডিলের জন্য অত্যন্ত শুভ দিন।
শুভ রঙ: লাল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: মুসুর ডাল দান করুন
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৭ এপ্রিল: আপনার জন্মতারিখ যোগ করুন, আর দেখে নিন কেমন কাটবে বুধবার?
Next Article
advertisement
Mamata Banerjee: যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
  • মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় যুবসাথী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন

  • যুবসাথী প্রকল্প ভাতা নয়, এটি হাতখরচের মতো জানান মমতা

  • বিজেপির বিরুদ্ধে আদিবাসী ও নারী নির্যাতনের অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement