advertisement

Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ১০ এপ্রিল: আপনার জন্মসংখ্যা মিলিয়ে দেখুন কেমন কাটবে রবিবার

Last Updated:

Numerology Suggestions 10 April Sunday: সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজ কার ভাগ্যে কী রয়েছে!

Numerology Suggestions: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজ কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
কর্ম ও পারিবারিক জীবনের ভারসাম্য বজায় থাকবে। মনের কথা শুনে চলুন। অর্থভাগ্য আজ প্রসন্ন হবে।
advertisement
শুভ রঙ: হলুদ এবং নীল
শুভ দিন: রবিবার এবং সোমবার
শুভ সংখ্যা: ১
advertisement
দান: সূর্যমুখী তেল দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
মুখে হাসি ধরে রাখতে পারলে প্রতিবন্ধকতা দূর হবে। বিনিয়োগের জন্যে দিনটি বেশ শুভ।
শুভ রঙ: নীল এবং সাদা
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২
দান: ভিক্ষুক এবং গবাদি পশুদের জল দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
আজ বিবাহের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ করে শুভ।
advertisement
শুভ রঙ: কমলা
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩, ১
দান: বই বা খাতা দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
সময় সামলে চলতে পারলে কর্মসিদ্ধি অনিবার্য, বিনিয়োগের ফললাভে বিলম্বের সম্ভাবনা।
শুভ রঙ: নীল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: দরিদ্রদের সবুজ দানাশস্য দান করুন
advertisement
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
আজ স্বাধীনতার অপব্যবহার না করাই উচিত হবে, সবাইকে মনের কথা বলা উচিত হবে না।
শুভ রঙ: সবুজ
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: শিশুদের চারা দান করুন
advertisement
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
শেয়ার মার্কেটে বিনিয়োগের পক্ষে দিনটি ভাল, প্রণয়ের সম্পর্কও আজ গাঢ় হবে।
শুভ রঙ: সমুদ্র-নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: সাদা মুদ্রা দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
পরিস্থিতি বুঝে আজ স্বার্থত্যাগ করতে হবে, প্রতিকূলতার মাঝেও নিজেকে শান্ত রাখতে হবে।
advertisement
শুভ রঙ: হলুদ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: মন্দিরে হলুদ মুদ্রা দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
অর্থ এবং বুদ্ধির যথাযথ প্রয়োগে আইনি থেকে হৃদয়ের সমস্যা- সবেরই সমাধান হবে।
শুভ রঙ: সমুদ্র সবুজ
শুভ দিন: শনিবার
শুভ সংখ্যা: ৬
দান: অভাবীদের জুতো দান করুন
advertisement
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁরা আজ ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারেন। গুরুত্বপূর্ণ নথি সই করার পক্ষে দিনটি শুভ।
শুভ রঙ: কমলা
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: মুসুর ডাল দান করুন
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ১০ এপ্রিল: আপনার জন্মসংখ্যা মিলিয়ে দেখুন কেমন কাটবে রবিবার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement