advertisement

Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ১৩ জুলাই: প্রেমিক প্রেমিকাদের জন্য সুখের নয় দিন! জানুন কী বলছে আপনার জন্মসংখ্যা!

Last Updated:

Numerology Suggestions 13 July 2022: এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!

Numerology 13 July 2022
Numerology 13 July 2022
#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্বের সুযোগ এলে তা নাকচ করে দিতে হবে। ভবিষ্যতের পরিকল্পনার জন্য কাল বাড়ির গুরুজনদের পরামর্শ নিতে হবে।
advertisement
শুভ রঙ: হলুদ এবং নীল
শুভ দিন: রবিবার
advertisement
শুভ সংখ্যা: ৩
দান: অনুগ্রহ করে দরিদ্রদের হলুদ চাল দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
কাল আর্থিক বিষয়ে এবং বিবাহ প্রস্তাবের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে সমালোচনার মুখে পড়তে হতে পারে, তবে তা পাত্তা না-দেওয়াই শ্রেয়।
শুভ রঙ: আকাশি নীল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৬
advertisement
দান: অনুগ্রহ করে মন্দিরে দুধ অথবা তেল দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
ব্যবসা বাড়াতে এবং আইনি বিবাদ মেটাতে আজ নিজের অর্থ, বুদ্ধি, শিক্ষা এবং প্রভাবকে কাজে লাগাতে হবে। আপনার জ্ঞান এবং বাচনভঙ্গি মুগ্ধ করবে আশপাশের মানুষকে।
শুভ রঙ: কমলা
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩ এবং ১
advertisement
দান: অনুগ্রহ করে মহিলা সহায়িকাকে জাফরান দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
কাল অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে নিজের লক্ষ্য পূরণ হবে। কাল ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়িত করার বীজ বুনে রাখা যেতে পারে।
শুভ রঙ: নীল
শুভ দিন: শনিবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে এক ভিক্ষুককে কম্বল দান করুন
advertisement
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
কাল নিজের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আগের করা কোনও কাজের জন্য স্বীকৃতি এবং সম্মান পাওয়া যাবে।
শুভ রঙ: সি-গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে সবুজ শাক-সবজি দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
কাল যে কোনও বিলাসবহুল জিনিসের পিছনে খরচ করার আগে দুবার ভাবতে হবে। যাঁরা ভিসার জন্য অপেক্ষা করছেন, তাঁদের আরও অপেক্ষা করতে হতে পারে।
advertisement
শুভ রঙ: টিল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের দই দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের জন্য দিনটা ভালো নয়। কারণ সঙ্গী আপনার উপর কর্তৃত্ব ফলাতে পারেন। কাল মিষ্টি কথার মাধ্যমে কার্যসিদ্ধি করতে হবে।
advertisement
শুভ রঙ: কমলা
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে মন্দিরে কুমকুম দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
বড় ব্যবসায়িক চুক্তি সফল করতে কাল কূটনীতির সাহায্য নিতে হবে। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, তবে দিনের শেষে কাজের স্বীকৃতি মিলবে।
শুভ রঙ: সমুদ্র নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে এক ভিক্ষুককে তরমুজ দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
পরিবারের মানুষদের প্রতি দায়িত্ব-কর্তব্য সবার আগে পালন করতে হবে। কাল ব্যবসা সূত্রে ভ্রমণের ছোটখাটো পরিকল্পনা করার জন্য আদর্শ দিন।
শুভ রঙ: লাল এবং কমলা
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৩ এবং ৯
দান: অনুগ্রহ করে গৃহ সহায়িকাকে কুমকুম দান করুন
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ১৩ জুলাই: প্রেমিক প্রেমিকাদের জন্য সুখের নয় দিন! জানুন কী বলছে আপনার জন্মসংখ্যা!
Next Article
advertisement
Mamata Banerjee: যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
  • মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় যুবসাথী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন

  • যুবসাথী প্রকল্প ভাতা নয়, এটি হাতখরচের মতো জানান মমতা

  • বিজেপির বিরুদ্ধে আদিবাসী ও নারী নির্যাতনের অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement