advertisement

Panchang|| পঞ্জিকা ১৯ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

১৯ অক্টোবরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে।

পঞ্জিকা ১৯ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ১৯ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা (Panchang)। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
advertisement
ভারতীয় দিনপঞ্জির (Panchang) এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১৯ অক্টোবরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল মঙ্গল এবং এই চতুর্দশী তিথি থাকবে ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টা ০৩ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি।
advertisement
আশ্বিন মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথি কোজাগরী নামে প্রসিদ্ধ, যা দেবী লক্ষ্মীর উদ্দেশে সমর্পিত। যাঁরা কোজাগরী লক্ষ্মী পূজা করবেন, তাঁরা এদিন সন্ধ্যা ৭টা ০৩ মিনিটের পর থেকেই পূজায় বসতে পারবেন।
পঞ্জিকা (Panchang) মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৯ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১৯ অক্টোবর বিকেল ৫টা ২৭ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২০ অক্টোবর ভোর ৫টা ৫৯ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথির নক্ষত্র হল উত্তর ভাদ্রপদ। ১৯ অক্টোবর, দুপুর ১২টা ১২ মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে রেবতী নক্ষত্র।
সূর্য অবস্থান করবে কন্যা রাশিতে। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে।
শুভ মুহূর্ত- ১৯ অক্টোবর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৪৮ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩৪ মিনিটে। অমৃতযোগ ১৯ অক্টোবর শুরু হচ্ছে সকাল ৭টা ০৮ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৮টা ৪৯ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১৯ অক্টোবর রাহুকাল শুরু হচ্ছে দুপুর ৩টে ০২ মিনিটে, শেষ হচ্ছে বিকেল ৪টে ২৮ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang|| পঞ্জিকা ১৯ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৪ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement