কাজের জায়গায় সতর্ক হতে হবে এই রাশির জাতক জাতিকাদের! আপনার ভাগ্যফল কী বলছে জানুন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
চারপাশে যে সব সমস্যা চলছে তার কোনওটার জন্যই আপনি দায়ী নন, তাই নিজেকে দোষ না দিয়ে সাময়িক ভাবে অন্য দিকে মন দিন।
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।
ব্যক্তিজীবন অবশ্যই নিজের পছন্দমতো সাজিয়ে তুলুন, কিন্তু কাজের জায়গায় আজ বাস্তব এবং যুক্তি মেনেই নিজের সবটুকু দিতে হবে।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
আজ এমন কোনও সমস্যার উদ্রেক হতে পারে, যেখানে সরাসরি ভূমিকা নিতে হবে, রাখঢাক না করে কথা বলুন, তাতেই কাজ হবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
অন্যদের আজ প্রাপ্য সম্মান দিতে ভুলবেন না, সাফল্য যতই অনায়াসসাধ্য মনে হোক না কেন, সব সময়েই সতর্কতা অবলম্বন বাঞ্ছনীয়।
advertisement
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অতিরিক্ত আবেগপ্রবণ স্বভাব আজ আপনাকে অপদস্থ করে তুলতে পারে অন্যদের কাছে, সঙ্গী/সঙ্গিনীর পরামর্শ এক্ষেত্রে কাজে দেবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
সাফল্যের লক্ষ্যে আজ সব ভুলে কাজ করে যেতে হবে, একমাত্র তার পরেই আলস্য এবং বিলাসিতাকে প্রশ্রয় দিন, না হলে সমস্যা বাড়বে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
advertisement
আজ যাদের সঙ্গে দেখা হবে, সকলেই আপনার মতো খোলামেলা স্বভাবের নন, তাই সম্পূর্ণ বিশ্বাস করার আগে তাদের যাচিয়ে নিতে ভুলবেন না।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
দিনকয়েক হল ভাগ্য আপনার প্রতি প্রসন্ন, তবে একনাগাড়ে খরচ করে গেলে নাও থাকতে পারে, তাই অপচয়ে এখনই রাশ টানা দরকার।
advertisement
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
কেন কোনও কাজ আপনার পরিকল্পনামাফিক হচ্ছে না, এটা আজ বোঝা এবং সেই সমস্যার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে আজ সমাধান খোঁজা দরকার।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আজকের দিনটি অতিরিক্ত মাত্রায় আবেগপ্রবণ হয়ে থাকবেন, ঘনিষ্ঠ বন্ধুদের সাহচর্যে তাই আশ্রয় নিন, ঝোঁকের মাথায় অপাত্রে হৃদয়দান করবেন না।
advertisement
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
দিনের শুরুতে আজ পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে না, তবে ধীরে ধীরে তা অনুকূলে আসতে শুরু করবে, তাই অহেতুক উদ্বেগ করবেন না।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
পরিবারের সদস্যদের মধ্যে আজ চাপা উদ্বেগের পরিবেশ তৈরি হতে পারে, তাই যতটা পারেন সবাইকে এবং নিজেকে ভাল মেজাজে রাখার চেষ্টা করুন।
Location :
First Published :
Oct 14, 2022 7:46 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
কাজের জায়গায় সতর্ক হতে হবে এই রাশির জাতক জাতিকাদের! আপনার ভাগ্যফল কী বলছে জানুন...













