Panchang|| পঞ্জিকা ১৫ সেপ্টেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Panchang 15th September: ১৫ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে।
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা (Panchang 15th September) , সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
advertisement
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১৫ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল বুধ এবং এই নবমী তিথি থাকবে ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা ১৭ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের দশমী তিথি।
advertisement
পঞ্জিকা (Panchang 15th September) মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১৭ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ২টো ৩২ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৬ সেপ্টেম্বর রাত ১টা ২২ মিনিটে।
এই ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির নক্ষত্র হল পূর্ব আষাঢ়া। ১৬ সেপ্টেম্বর, ভোর ৪টে ৫৬ মিনিট পর্যন্ত পূর্ব আষাঢ়া নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবে সিংহ রাশিতে। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে।
আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/you-can-get-benefit-of-1-crore-rupees-if-you-have-bank-of-india-salary-plus-account-dc-658385.html
শুভ মুহূর্ত- ১৫ সেপ্টেম্বর অভিজিৎ মুহূর্ত পড়েনি। অমৃতযোগ ১৫ সেপ্টেম্বর পড়েনি। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১৫ সেপ্টেম্বর (Panchang 15th September) রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১২টা ২১ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১টা ৫৩ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
First Published :
Sep 15, 2021 10:08 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang|| পঞ্জিকা ১৫ সেপ্টেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!











