পঞ্জিকা ২০ জুলাই: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
২০ জুলাইয়ের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে।
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২০ জুলাইয়ের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল মঙ্গল এবং এই একাদশী তিথি থাকবে ২০ জুলাই সন্ধ্যা ৭টা ১৭ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি।
advertisement
advertisement
আষাঢ় মাসের এই একাদশী তিথিতে উদযাপিত হবে গৌরী ব্রত। আবার এই তিথি দেবশয়নী একাদশী নামেও পরিচিত, এই তিথি থেকেই অনন্তশয্যায় চার মাসের জন্য নিদ্রামগ্ন হন ভগবান বিষ্ণু।
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৩৬ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২০ জুলাই দুপুর ৩টে ৪১ মিনিটে । চন্দ্র অস্ত যাবে ২১ জুলাই রাত ২টো ২৪ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নক্ষত্র হল অনুরাধা। ২০ জুলাই, রাত ৮টা ৩৩ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে জ্যেষ্ঠা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে কর্কট রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে।
শুভ মুহূর্ত- ২০ জুলাই অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ০০ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৪ মিনিটে। অমৃতকাল ২০ জুলাই শুরু হচ্ছে সকাল ১০টা ৫৮ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ২৭ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২০ জুলাই রাহুকাল শুরু হচ্ছে দুপুর ৩টে ৫৩ মিনিটে, শেষ হচ্ছে বিকেল ৫টা ৩৬ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
First Published :
Jul 20, 2021 9:01 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
পঞ্জিকা ২০ জুলাই: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!












