advertisement

সদয় হয়েছেন বুধ, সুদিনও এল বলে! বিশেষ ভাবে কপাল খুলতে চলেছে এই কয়েক রাশির জাতক-জাতিকাদের

Last Updated:

৩ ডিসেম্বর বুধ ধনু রাশিতে প্রবেশ করবে। বুধের এই অবস্থান পরিবর্তনে বেশি কিছু রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাবে লাভবান হবেন।

সদয় হয়েছেন বুধ, সুদিনও এল বলে! বিশেষ ভাবে কপাল খুলতে চলেছে এই কয়েক রাশির জাতক-জাতিকাদের
সদয় হয়েছেন বুধ, সুদিনও এল বলে! বিশেষ ভাবে কপাল খুলতে চলেছে এই কয়েক রাশির জাতক-জাতিকাদের
কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে কোনও গ্রহের অবস্থান পরিবর্তনেই সমস্ত রাশি কম-বেশি প্রভাবিত হয়। চলতি মাসে বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে এবং ৩ ডিসেম্বর পর্যন্ত এখানেই অবস্থান করবে। এরপর ৩ ডিসেম্বর বুধ ধনু রাশিতে প্রবেশ করবে। বুধের এই অবস্থান পরিবর্তনে বেশি কিছু রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাবে লাভবান হবেন।
বৃশ্চিক রাশি:
নভেম্বর মাসে বুধ এই রাশিতে গমন করেছেন এবং আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এখানেই অবস্থান করবেন। এই সময়ে এই রাশির জাতক-জাতিকারা বুধের গমনে বিশেষ সুবিধা পেতে চলেছেন। এই সময়টি বৃশ্চিক জাতক-জাতিকাদের জন্য কেরিয়ারে এবং ব্যবসায় বিশেষ লাভজনক প্রমাণিত হতে চলেছে। এই সময় ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। এই সময়ে জাতক-জাতিকারা আরও নানা রকম ভাবে লাভের সম্মুখীন হবেন।
advertisement
advertisement
তুলা রাশি:
বৃশ্চিক রাশিতে বুধের গমনের কারণে এই বিশেষ সময়টি তুলা রাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে। বুধ এই রাশির নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি। বৃশ্চিক রাশিতে বুধের গমনে জাতক-জাতিকারা বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। জাতক-জাতিকারা কর্মজীবনেও বিশেষ সাফল্য পাবেন। এই সময় পরিবারের সদস্যদের সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে। শুধু তাই নয়, এই সময়ে বাড়ির সদস্যরাও পূর্ণ সমর্থন করবেন।
advertisement
সিংহ রাশি:
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধের গমন এই রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে। এই সময় জাতক-জাতিকারা সম্পত্তি কেনার কথাও বিবেচনা করতে পারেন। ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। বুধের গমন এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক ভাবে সুযোগ দেবে।
advertisement
বৃষ রাশি:
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃশ্চিক রাশিতে বুধের প্রবেশের ফলে এই রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাগ্যবান হবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করার কথা ভাবছেন তাঁদের জন্য সময়টি বিশেষ শুভ। শুধু তাই নয়, এই সময়ে জাতক-জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে এই রাশির জাতক-জাতিকারা বিয়ের জন্যও প্রস্তুতি নিতে পারেন, নতুন জীবন শুরু করার ক্ষেত্রে সময়টি ভাল।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
সদয় হয়েছেন বুধ, সুদিনও এল বলে! বিশেষ ভাবে কপাল খুলতে চলেছে এই কয়েক রাশির জাতক-জাতিকাদের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement