advertisement

Lunar Eclipse| Buddha Purnima 2023|| বুদ্ধ পূর্ণিমায় অবশ্যই 'এভাবে' স্নান করুন, দূর হবে দারিদ্র্য, সংসারে বইবে সুখের বন্যা

Last Updated:

Buddha Purnima 2023: ইংরেজি মতে ৫ মে, ২০২৩ তারিখ আর বঙ্গাব্দের নিরিখে ২১ বৈশাখ, ১৪৩০ নিঃসন্দেহে একদিকে যেমন পাপনাশক, অন্য দিকে তেমনই দারিদ্র্যধ্বংসিণী।

 বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা
কলকাতাঃ বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব একাধিক, তা শুধুই ভগবান বুদ্ধের জন্মতিথি নয়, একই সঙ্গে বলা হয় যে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথিতেই তিনি অর্জন করেছিলেন মহাজ্ঞান, লাভ করেছিলেন নির্বাণ। তাঁর সেই জ্ঞানের ভাগই এখনও পর্যন্ত আমাদের পাপনাশের সহায়ক। পাশাপাশি, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আরও দুই দিক থেকে তাৎপর্যপূর্ণ।
এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার শ্রীকূর্মদেব, মন্দার পর্বতকে পৃষ্ঠে ধারণ করে তিনি দেবাসুরের সমুদ্রমন্থনের মাধ্যম হয়েছিলেন। এই মন্থনে ধ্বংস হয়েছিল পৃথিবীর দারিদ্র্য। আবার, এই বছর, বৈশাখ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথিতেই সংঘটিত হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ।
advertisement
আরও পড়ুনঃ কীভাবে শক্তি বাড়াবে মোকা? কোন পথে চালাতে পারে ধ্বংসলীলা? রইল সর্বশেষ আপডেট
এই সব দিক বিচার করে দেখলে ইংরেজি মতে ৫ মে, ২০২৩ তারিখ আর বঙ্গাব্দের নিরিখে ২১ বৈশাখ, ১৪৩০ নিঃসন্দেহে একদিকে যেমন পাপনাশক, অন্য দিকে তেমনই দারিদ্র্যধ্বংসিণী। কিন্তু বলাই বাহুল্য, আমাদের পাপ এবং দারিদ্র্য আপনা থেকেই অন্তর্হিত হবে না, এর জন্য আমাদের কিছু পদক্ষেপ অবশ্য কর্তব্য। খুব গুরুতর কিছু নয়- এই পুণ্যতিথিতে গঙ্গাস্নানেই যাবতীয় শুদ্ধি, মুক্তি এবং প্রাপ্তির দ্বার উদঘাটিত হয়ে যাবে। জ্যোতিষাচার্য শুভম তিওয়ারি অন্তত সেরকম-ই বলছেন, জানাচ্ছেন যে গঙ্গাস্নান ব্যতীত আর কোনও বিকল্প নেই আমাদের কাছে।
advertisement
কিন্তু গঙ্গাস্নানই বা কেন?
আসলে, এই নদীর জন্ম সাক্ষাৎ শ্রীবিষ্ণুর পদকমলে। আবার, আজ যাঁর জন্মতিথি, সেই ভগবান বুদ্ধও বিষ্ণুর দশাবতারের তালিকাভুক্ত। ফলে, এই তিথিতে গঙ্গাস্নান মাহাত্ম্যদায়ক। এছাড়া গ্রহণের দিনে গঙ্গাস্নানে শুদ্ধির বিধান তো সনাতন, হিন্দুমাত্রই এই বিষয়ে অবগত। ফলে, ঋষিকেশের ত্রিবেণী ঘাট, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর ধারা একত্রিত হয়ে নিত্য পাপীর তারণ করে, সেখানে স্নান করলে সর্ববাঞ্ছা অবশ্য পূরণ হবে।
advertisement
এ ছাড়া আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে-
*স্নানান্তে দান, যত সামান্যই হোক, অবশ্য কর্তব্য।
*আজকের জন্য হিংসা ত্যাগ করতে হবে।
*সম্ভব হলে বন্দী পাখিদের মুক্ত করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Lunar Eclipse| Buddha Purnima 2023|| বুদ্ধ পূর্ণিমায় অবশ্যই 'এভাবে' স্নান করুন, দূর হবে দারিদ্র্য, সংসারে বইবে সুখের বন্যা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement