advertisement

Bhai Dooj 2021 | Zodiac Special: ফোঁটার সময় ভাইয়ের মঙ্গলকামনায় এই কাজগুলো করলে সার্থক ভ্রাতৃদ্বিতীয়া, জানুন রাশিচক্র মেনে...

Last Updated:

এবারের ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় মেনে চলুন কিছু নিয়ম; এতে জীবন আরও সুন্দর হবে ভাইয়ের। (Bhai Dooj 2021 | Zodiac Special)

ফোঁটার সময় ভাইয়ের মঙ্গলকামনায় এই কাজগুলো করলে সার্থক ভ্রাতৃদ্বিতীয়া, জানুন রাশিচক্র মেনে...
ফোঁটার সময় ভাইয়ের মঙ্গলকামনায় এই কাজগুলো করলে সার্থক ভ্রাতৃদ্বিতীয়া, জানুন রাশিচক্র মেনে...
#কলকাতা: ভাইফোঁটা করার অর্থ হল ভাইয়ের জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা (Bhai Dooj 2021 | Zodiac Special)। এবারের ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় মেনে চলুন কিছু নিয়ম; এতে জীবন আরও সুন্দর হবে ভাইয়ের। (Bhai Dooj 2021 | Zodiac Special)
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
ভাইয়ের কপালে কেশরের ফোঁটা আর হাতে লাল সুতো বেঁধে দিতে হবে। ফোঁটা দেওয়ার সময় কালো পোশাক পরলে ভালো।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
ফোঁটা দেওয়ার সময় বোনেদের সবুজ পোশাক পরলে হবে না। কেশর ও হলুদ মিশিয়ে ফোঁটা দিতে হবে এবং লাল ও হলুদ সুতো বেঁধে দিতে হবে হাতে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
কপালে লাল সিঁদুরের টিকা দিতে হবে একবারে। বোনরা নীল রঙের জামা পরবে এবং ভাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে দেবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
বোনেদের সবুজ জামা পরলে চলবে না। হলুদ ও কেশর মিশিয়ে ফোঁটা দিতে হবে এবং হাতে হলুদ সুতো বেঁধে দিতে হবে।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
কালো জামা পরে ফোঁটা দিতে হবে। কেশর দিয়ে ফোঁটা দিতে হবে এবং হাতে লাল সুতো বেঁধে দিতে হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
লাল সিঁদুর দিয়ে ফোঁটা দিতে হবে ভাইয়ের কপালে। বোনেরা হলুদ রঙের সুতো বেঁধে দেবে এবং নীল রঙের জামা পরে থাকবে।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
ভুলেও যেন বোনেরা সবুজ জামা না পরে ফোঁটা দেওয়ার সময়। হলুদ আর কেশর মিশিয়ে ফোঁটা দিতে হবে ভাইয়ের কপালে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
কালো জামা পরতে হবে বোনেদের। ভাইয়ের কপালে দিতে হবে কেশরের ফোঁটা আর হাতে বাঁধতে হবে লাল সুতো।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
সাদা জামা পরে ভাইয়ের কপালে হলুদ দিয়ে ফোঁটা দিতে হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
লাল চন্দন দিয়ে ফোঁটা দিতে হবে। বোনেরা পরবে সোনালি রঙের পোশাক এবং ভাইয়ের হাতে কালো সুতো বেঁধে দেবে।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
লাল চন্দন দিয়ে ফোঁটা দিতে হবে। বোনেরা যেন সোনালি রঙের পোশাক না পরে এবং ভাইয়ের হাতে কালো সুতো বেঁধে দেবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
সাদা জামা পরে হলুদ দিয়ে টিকা দিতে হবে ভাইয়ের কপালে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bhai Dooj 2021 | Zodiac Special: ফোঁটার সময় ভাইয়ের মঙ্গলকামনায় এই কাজগুলো করলে সার্থক ভ্রাতৃদ্বিতীয়া, জানুন রাশিচক্র মেনে...
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement