advertisement

পঞ্জিকা ২৯ অক্টোবর: সূর্যের অবস্থান তুলাতে, চন্দ্র বৃশ্চিক রাশিতে, দিনের শুভ মুহূর্তে বিশাল সংযোগ

Last Updated:

২৯ অক্টোবরের কিছুটা পড়েছে ১৪২৯ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ১১ কার্তিক।

পঞ্জিকা ২৯ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ২৯ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চন্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি। যেখানে উল্লেখ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৯ অক্টোবরের কিছুটা পড়েছে ১৪২৯ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ১১ কার্তিক। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল শনি এবং এই চতুর্থী তিথি থাকবে ২৯ অক্টোবর সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের পঞ্চমী তিথি।
advertisement
advertisement
এই ১৪২৯ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকাল ১০টা ৩১ মিনিটের পরে শুরু হয়ে যাচ্ছে বলে লাভ পঞ্চমীর ব্রত-আরাধনা আজই উদযাপিত হবে।
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৯ অক্টোবর সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৫ মিনিটে, সূর্যাস্ত হবে বিকাল ৫টা ০৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৯ অক্টোবর সকাল ৯টা ৪৩ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৯ অক্টোবর রাত ৮টা ৩১ মিনিটে।
advertisement
আরও পড়ুন: Budh Shukra Yuti in Tula 2022: বুধ-শুক্রের য়ুতিতে লক্ষ্মী-নারায়ণ সংযোগ, সিন্দুক ভর্তি হবে তিন রাশির জাতক-জাতিকাদের
এই ১৪২৯ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথির নক্ষত্র হল জ্যেষ্ঠা। ২৯ অক্টোবর, দুপুর ১২টা ১১ মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে মূলা নক্ষত্র।
আরও পড়ুন:  Stellium Gochar 2022: একসঙ্গে তুলা রাশিতে গোচর করবে চারটি প্রধান গ্রহ; ভাগ্যে পড়তে চলেছে ব্যাপক প্রভাব, সতর্ক থাকুন!
সূর্য অবস্থান করবে তুলা রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে ২৯ অক্টোবর, সকাল ৯টা ০৫ মিনিট পর্যন্ত; এর গমন করবে ধনু রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৯ অক্টোবর মাহেন্দ্রযোগ পড়েনি। অমৃতযোগ ২৯ অক্টোবর পড়েছে ভোর ৫টা ৫৫ মিনিট - ভোর ৬টা ৩৯ মিনিট, সকাল ৭টা ২৪ মিনিট - সকাল ৯টা ৩৯ মিনিট, সকাল ১১টা ৫৪ মিনিট - দুপুর ২টো ৫৪ মিনিট, দুপুর ৩টে ৩৯ মিনিট - বিকেল ৫টা ০৯ মিনিটে চার সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৯ অক্টোবর রাহুকাল বা কালবেলা পড়েছে ভোর ৫টা ৫৫ মিনিট - সকাল ৭টা ১৯ মিনিট, দুপুর ৩টে ৪৪ মিনিট - বিকেল ৫টা ০৯ মিনিটে দুই সময়ে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
পঞ্জিকা ২৯ অক্টোবর: সূর্যের অবস্থান তুলাতে, চন্দ্র বৃশ্চিক রাশিতে, দিনের শুভ মুহূর্তে বিশাল সংযোগ
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement