advertisement

Astro Tips 2026: শুকনো লঙ্কার 'ঝাঁঝ' কমাবে শত্রুর নজরদোষ, রইল জ্যোতিষাচার্যের টিপস! জীবন বদলাবেই...

Last Updated:

Astro Tips 2026: শত্রুর ‘ঝাঁঝ’ কমাবে, অযথা ব্যয়ের ‘ঝালে’ রাশ টানবে, শুকনো লঙ্কার প্রভাবেই জীবন হয়ে উঠবে মিষ্টি... জানুন জ্যোতিষের জরুরিকথা।

শুকনো লঙ্কায় ভাগ্যবদল
শুকনো লঙ্কায় ভাগ্যবদল
শুকনো লঙ্কা যে শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় তা নয়, শুকনো লঙ্কা আমাদের ভাগ্য বদলাতেও কাজে আসে। আর্থিক উন্নতি, নজরদোষ থেকে মুক্তি এবং শত্রুদমন করতে কার্যকরী শুকনো লঙ্কা। বলছেন, অযোধ্যার জ্যোতিষাচার্য কল্কি রাম।
কীভাবে নিজের ভাগ্য বদলাবেন? রইল কল্কি রামের টিপস–
আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে? সে ক্ষেত্রে ২১টা শুকনো লঙ্কার বীজ একটা কাগজে মুড়ে রাতে ঘুমোতে যাওয়ার সময় বালিশের নীচে রেখে দিন। কিছু দিন এই কাজটা করলেই পরিবর্তন বুঝতে পারবেন।
advertisement
আরও পড়ুন: আত্মকেন্দ্রিক, অর্থাৎ যাঁরা শুধু নিজেকে নিয়ে ভাবেন! আলোচনায় এই ৪ কথা বলবেনই এঁরা, চিনে নিন
বাস্তুদোষ কাটাতে প্রতি সপ্তাহে দু’-তিন দিন সন্ধ্যাবেলা শুকনো লঙ্কা পোড়ান। পোড়ানোর পর ছাইটা বাড়ির বাইরে ফেলে দিন। নেগেটিভ শক্তির পরিমাণ কমে যাবে। যদি খুবই শত্রুভয় থাকে, সে ক্ষেত্রে সাতটা শুকনো লঙ্কা ঘরের এক কোণে বেঁধে ঝুলিয়ে রাখুন। শত্রুদের নাম জানা থাকলে লঙ্কাগুলো বাঁধার সময় তাঁদের নাম বলতে হবে।
advertisement
যে কোনও গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে পাঁচটা শুকনো লঙ্কা দরজার সামনে রেখে, সেগুলির উপর পা দিয়ে বেরোলে খুব ভাল হয়। কাজে সফল হওয়া যায়। বাড়িতে যদি কেউ দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকেন, তা হলে তাঁর বালিশের নীচে পাঁচটা শুকনো লঙ্কা রেখে দিন। এতে কিছুটা হলেও উপকৃত হবেন।
আরও পড়ুন: কবে হবে রাজ্য জয়েন্ট? দায়িত্ব নিয়ে কী বললেন বোর্ডের নতুন চেয়ারম্যান? জানুন বড় আপডেট
যদি বাড়িতে কারও উপর নজরদোষ থাকে, তা হলে তাঁর মাথার উপর পাঁচটা শুকনো লঙ্কা সাত বার ঘুরিয়ে, আগুনে পুড়িয়ে ফেলুন। নজরদোষ থেকে মুক্তি মিলবে। সম্পত্তি বৃদ্ধি করতে কোনও দরিদ্র ব্যক্তিকে আটা এবং শুকনো লঙ্কা একসঙ্গে দান করুন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astro Tips 2026: শুকনো লঙ্কার 'ঝাঁঝ' কমাবে শত্রুর নজরদোষ, রইল জ্যোতিষাচার্যের টিপস! জীবন বদলাবেই...
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement