advertisement

4 May 2023 Daily Horoscopes : রাশিফল ৪ মে: কোন রাশির জীবনে প্রেম, কার কর্মক্ষেত্রে বাধা? দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

4 May 2023 Daily Horoscopes : জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

রাশিফল ৪ মে: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ৪ মে: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
সব কাজে পরিবারের সহযোগিতা পাবেন, তবে আবহাওয়ার কারণে পেটের সমস্যা হতে পারে।
advertisement
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০
সুখবর, সর্বতো সমর্থন এবং কর্মক্ষেত্রে বেতনবৃদ্ধির যোগ রয়েছে, সব মিলিয়ে দিন ভাল যাবে।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০
পারিবারিক ক্ষেত্রে সহমর্মিতা পেলেও কর্মক্ষেত্রে কাজের চাপ এবং জটিলতা বৃদ্ধি পাবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২
নতুন প্রণয়ের সম্পর্ক মন ভাল রাখবে, চাকরি বদলের পক্ষে দিনটি শুভ।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
ধার দেওয়া টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে, রগচটা স্বভাবের জন্য অন্যের বিরক্তির কারণ হবেন।
advertisement
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
কর্মক্ষেত্রে সব কিছু ঠিক থাকলেও বদলির সম্ভাবনা রয়েছে, অন্য শহরে বা অন্য ঠিকানায়!
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
অন্যকে সুখী করতে গিয়ে নিজের পছন্দ-অপছন্দের সঙ্গে সমঝোতা করবেন না।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে, বৈবাহিক/প্রণয়ের সম্পর্কে ভালবাসা বাড়বে।
advertisement
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
ব্যবসায়িক সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে, কর্মক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে সহজ কাজও পণ্ড হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
চার দিক থেকে সমালোচনার মুখে পড়তে হতে পারে, অতএব মাথা ঠাণ্ডা রাখুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, প্রণয়ের সম্পর্কে বোঝাপড়ার বাঁধন আরও মজবুত হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
4 May 2023 Daily Horoscopes : রাশিফল ৪ মে: কোন রাশির জীবনে প্রেম, কার কর্মক্ষেত্রে বাধা? দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement