advertisement

‘অসভ্য’ অনুষ্কা ! ট্যুইটারে নায়িকাকে একহাত নিলেন আরহান সিংয়ের মা

Last Updated:

ভাবছেন কে এই আরহান সিং? তাহলে একটু মনে করানো যাক ৷ দু’দিন আগে গাড়ির জানলা দিয়ে রাস্তায় প্লাস্টিক ফেলার কারণে, যে যুবককে ধমকে ছিলেন অনুষ্কা তিনিই হলেন আরহান সিং ৷

#মুম্বই: ভাবছেন কে এই আরহান সিং? তাহলে একটু মনে করানো যাক ৷ দু’দিন আগে গাড়ির জানলা দিয়ে রাস্তায় প্লাস্টিক ফেলার কারণে, যে যুবককে ধমকে ছিলেন অনুষ্কা তিনিই হলেন আরহান সিং ৷ আর সেই আরহান সিংয়ের মা-ই ছেলের অপমানের বদলা নিলেন ট্যুইটারে অনুষ্কা-বিরাটকে ধমক দিয়ে !
অনুষ্কাকে ট্যুইটে আগেই মোক্ষম জবাব দিয়েছিলেন আরহান ৷ এমনকী, অনুষ্কাকে কটাক্ষ করে লিখেছিলেন, রাস্তার আবর্জনা থেকেও অনুষ্কার মুখের ভাষা খারাপ ! তবে আরহানের মা এককাঠি ওপরে উঠে অনুষ্কাকে ‘অসভ্য’ বললেন মন্তব্য করলেন আরহানের মা গীতাঞ্জলি ৷
advertisement
advertisement
গীতাঞ্জলি লিখলেন, ‘আমার ছেলে যেটা করেছে সেটা সত্যিই ঠিক করেনি ৷ তবে তার থেকে বেশি বেঠিক কাজ করেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ৷ কারণ, সবার সামনে আমার ছেলের ইমেজকে নষ্ট করার অধিকার ওদের নেই ৷ সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমার ছেলেকে নিয়ে কথা হচ্ছে, তা একেবারেই তাঁদের তৈরি করা ৷ কারণ, অনুষ্কা ও বিরাট আসলে যেভাবেই হোক পাবলিসিটি চেয়েছেন ৷ আর কিছুই ভাবেননি ৷ যদি তাঁরা ভাবতেন, তাহলে পুরসভাকে খবর দিতেন, আইনি ব্যবস্থা নিতেন৷ কিন্তু তাঁরা এটা না করে আমার ছেলের ইমেজ খারাপ করেছে ৷ আমার মনে হয়, এই ধরণের কাজ নোংরা-আবর্জনা রাস্তায় ফেলার থেকেও বেশি খারাপ ! ’
advertisement
anusha
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘অসভ্য’ অনুষ্কা ! ট্যুইটারে নায়িকাকে একহাত নিলেন আরহান সিংয়ের মা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement