advertisement

অত্যাচারিতা গৃহবধূ হাত-পা ভেঙে হাসপাতালে ভর্তি, অভিযুক্ত স্বামী

Last Updated:

বাপেরবাড়ি থেকে নিয়মিত টাকা আনার চাপ। প্রতিবাদ করায় শাবল দিয়ে মেরে স্ত্রীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বাঁকুড়ার বড়জোড়ার ঘটনা।

#বাঁকুড়া: বাপেরবাড়ি থেকে নিয়মিত টাকা আনার চাপ। প্রতিবাদ করায় শাবল দিয়ে মেরে স্ত্রীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বাঁকুড়ার বড়জোড়ার ঘটনা।
advertisement
ওই মহিলার বাপেরবাড়ির লোকজনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অভিযুক্ত স্বামী বড়জোড়া থানার পুলিশের গাড়ি চালায়। বধূর পরিবারের অভিযোগ, বড়জোড়া থানা তাঁদের অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেয়।
advertisement
এরপর জেলার পুলিশ সুপারের কাছে শ্বশুরবাড়ির কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়। প্রায় ১০ বছর আগে বিয়ে হয় তাঁদের। মহিলার বাপেরবাড়ির অভিযোগ, বিয়ের  ২ বছর পর থেকে টাকার দাবিতে শুরু হয় শারীরিক অত্যাচার। সোমবার রাতে পারিবারিক অশান্তি চরম আকার নেয়। মত্ত অবস্থায় স্ত্রীকে শাবল দিয়ে মারেন নির্যাতিতার স্বামী।
advertisement
পুলিশ সূত্রে খবর অভিযোগ খতিয়ে দেখছেন, ওই মহিলার স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করবে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অত্যাচারিতা গৃহবধূ হাত-পা ভেঙে হাসপাতালে ভর্তি, অভিযুক্ত স্বামী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement