advertisement

Alipurduar News: ভোরবেলায় বাড়িতে হাজির বুনো হাতি, ক্ষতিগ্রস্ত মহিলার ঘর

Last Updated:

ফের বুনো হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত এক মহিলার ঘর। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার। জলদাপাড়া জঙ্গল থেকে বেড়িয়ে এসে তান্ডব চালায় হাতিটি।

আলিপুরদুয়ার: বুনো হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত এক মহিলার ঘর। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার। বৃষ্টি শুরু হলেই এলাকায় প্রবেশ করে বুনো হাতি। ফের হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ি। মঙ্গলবার ভোরে জলদাপাড়ার জঙ্গল থেকে বেড়িয়ে তান্ডব চালায় একটি বুনো হাতি। ঘটনাটি জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন দক্ষিণ মাদারিহাট এলাকার।
হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার বাসিন্দা রতনি ওরাঁও-এর শোবার ঘর, রান্না ঘর ও গোয়াল ঘর। অল্পের জন্য প্রাণে বেঁচে যান রতনি ও তার মেয়ে প্রেমিলা ওঁরাও। তবে ঘরে মজুত রাখা ধান ও আটা খেয়ে সাবাড় করেছে হাতিটি।
আরও পড়ুন ঃ প্লাস্টিক টাঙিয়ে থাকতেন অসহায় দুই মহিলা, নিজের বেতনের টাকা দিয়ে পাকা ঘর করে দিলেন কালচিনির বিধায়ক
নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। বনকর্মীরা এসে ঘটনাস্থলটি পরিদর্শন করে গিয়েছেন। তবে রতনি ওরাঁও-এর অভিযোগ, বনকর্মীরা এলেন কিন্তু কোনও ক্ষতিপূরণের আশ্বাস দিলেন না।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভোরবেলায় বাড়িতে হাজির বুনো হাতি, ক্ষতিগ্রস্ত মহিলার ঘর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement