advertisement

Alipurduar: হাতির হানা ডুয়ার্স জুড়ে, ভাঙছে বাড়িঘর! ভয়ঙ্কর অবস্থা

Last Updated:

বুনো হাতির তাণ্ডবে আতঙ্কিত ডুয়ার্সের জনগণ।রোজ হাতির হানার ঘটনা ঘটে চলেছে যেকোনও এলাকায়। রাত বাড়তে থাকলেই চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হতে থাকে।

+
title=

আলিপুরদুয়ার: বুনো হাতির তাণ্ডবে আতঙ্কিত ডুয়ার্সের জনগণ।রোজ হাতির হানার ঘটনা ঘটে চলেছে যেকোনও এলাকায়। রাত বাড়তে থাকলেই চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হতে থাকে। হাতির হানায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাদারিহাট এলাকা। আলিপুরদুয়ার জেলার দক্ষিণ মাদারিহাট এলাকায় মঙ্গলবার সকালে চলে বুনো হাতির তাণ্ডব। জানা যায় জলদাপাড়া জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে দক্ষিণ মাদারিহাট এলাকায় প্রবেশ করে। কাঁঠাল গাছ নষ্ট করার পাশাপাশি এলাকাবাসীদের ঘরে হামলা চালায়।যদিও এলাকায় হাতি ঢুকতে দেখে নিরাপদ স্থানে আশ্রয় নেন বাসিন্দারা। দক্ষিণ মাদারিহাট এলাকার বাসিন্দা ভগবান দাসের রান্না ঘর ভেঙ্গে দেয় বুনো হাতিটি। নষ্ট করে দেয় রান্নাঘরে থাকা খাদ্যসামগ্রী। এরপর হাতিটি বেঞ্জামিন টোপ্পো-র ঘরে হানা দেয়। লাগাতার বুনো হাতির হানায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তারা জানান,হাতি যখন এলাকায় প্রবেশ করে সেসময় রেঞ্জ অফিসে ফোন করা হয়েছিল। যখন হাতি ভাঙচুর চালিয়ে জঙ্গলে ফিরে গেল, সেসময় এলেন বনকর্মীরা। কিছুক্ষণ আগে এলেই এই ঘটনা হত না।
হাতির তাণ্ডব বৃদ্ধি পেতেই বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জনসাধারণ। হাতি তাড়াতে বনকর্মীদের দেখা মেলেনা বলে অভিযোগ। যদিও এই বিষয়ে বন দফতরের কোনও মন্তব্য মেলেনি। এদিকে ভারত-ভুটান সীমান্ত জয়গাঁর দলসিংপাড়াতে হাতির হানার ঘটনা সামনে এসেছে। বুধবার ভোরে হাতি এসে এলাকায় তাণ্ডব চালায়। দলসিংপাড়া চার্চ লাইন, স্টেশন লাইন এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায় বুনো হাতি। এলাকার বাসিন্দারা জানান,বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে এলাকায় প্রবেশ করে ব‍্যাপক তাণ্ডব চালায় একটি হাতি।
advertisement
আরও পড়ুনঃ বিদ্যুৎ বিল সাশ্রয় করতে সৌরশক্তি দিয়ে চলছে মাঝেরডাবরি চা বাগান
এলাকার বাসিন্দা টিনা খড়িয়া ঘর ভেঙ্গে দেয়, প্রাণে বাঁচতে টিনা খড়িয়া ঘর ছেড়ে দৌড়ে পালায়। এলাকার বাসিন্দা কানছা রাই-এর ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে। বনকর্মীরা এলাকায় টহল দিচ্ছেনা বলে অভিযোগ। এছাড়া বন দপ্তরের পক্ষ থেকে সার্চ লাইট দেওয়া হচ্ছে না, পটাকা দেওয়া হচ্ছে না। বুধবার সকালে বনদপ্তরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দৈনিক মজুরি বৃদ্ধিতে খুশি নন চা বাগানের শ্রমিকরা! ফের অন্দোলনের হুমকি
এই বিষয়ে ভার্ণাবাড়ির বীট অফিসার প্রদীপ কুমার বর্মণ জানান, একটি গাড়ি দিয়ে এত বড় এলাকা টহল দেওয়া যায় না। আরেকটি গাড়ির আবেদন বন বিভাগের কাছে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের জন্য এই অফিসে যোগাযোগ করতে পারেন।
advertisement
ঠিকানা - উত্তর মাদারিহাট ফরেস্ট অফিস
 
আলিপুরদুয়ার। ৭৩৫২২০.
google location for range office
Madarihat Range Office
Ananya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: হাতির হানা ডুয়ার্স জুড়ে, ভাঙছে বাড়িঘর! ভয়ঙ্কর অবস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement