advertisement

Alipurduar News: বাবার চিকিৎসার খরচ চালাতে ঠেলা নিয়ে পথে, 'এইভাবেই' ব্যবসা দুই পড়ুয়ার

Last Updated:

বাবার কঠিন অসুখ।তাকে সুস্থ করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞা দুই ভাই।ঠেলার ব্যবসাতেই চলে সংসারের খরচ।

+
ঠেলার

ঠেলার ব্যবসা সামলাচ্ছেন দুই ভাই

#আলিপুরদুয়ার: বাবার কঠিন অসুখ। সুস্থ করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ দুই ভাই। ঠেলার ব্যবসাতেই চলে সংসারের খরচ। আলিপুরদুয়ারের কালচিনির দুই ভাই, নাম সুরজ ঠাকুর ও রাজ ঠাকুর। বয়স এখনও আঠারোর গণ্ডি পেরোয়নি। তার আগেই সংসারের দায়িত্ব এই ছোট দুই কাঁধে এসে পড়েছে। শিক্ষিত হওয়ার পাশাপাশি সংসারের হাল ধরছে দুই ভাইয়ের চার হাত।
স্কুলে যা পড়াশুনো তা দিয়েই শিক্ষালাভ। আলাদা করে টিউশন? এই ভাবনা নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে যেন মানায় না। মা গৃহবধূ।বাবার সারাদিন দেখভাল করা মায়ের কাজ। পূর্বে এই ঠেলায় ব্যবসা তাদের বাবা করত। কিন্তু তার শরীর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তিনি বর্তমানে বিছানায় শয্যাশায়ী। ওষুধের খরচ? সংসার চলবে কি করে? এই ভেবে যখন দুই ভাইয়ের মা দিশেহারা। তখন বাবার ঠেলা সামলানোর দায়িত্ব কাঁধে নেয় দুই ভাই।
advertisement
advertisement
সকালে স্কুল।এরপর বিকেল চারটে থেকে ঠেলা নিয়ে রাস্তায় চলে আসে দুই ভাই। রাত আটটা পর্যন্ত ঠেলা সামলে বাড়ি ফেরে। তারপর আবার পড়াশুনো। এইভাবেই কাটছে তাদের দিন। বাবার চিকিৎসা চালাতে কেউ যদি সাহায্য করত তাহলে তাদের ওপর থেকে চাপ কমত বলে জানান দুই ভাই। তাদের ঠেলার থেকে লিট্টি, সিঙ্গারা খেতে রোজ বহু মানুষ আসেন। কেউ এখনও পর্যন্ত তাদের সঙ্গে ঠিক করে কথা পর্যন্ত বলেননি।ছোট দুই ভাই কেন এই কাজ করছে?সেই বিষয়ে কেউ জিজ্ঞাসা করেনি বলে অভিযোগ দুই ভাইয়ের। এই মুহূর্তে বাবার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন বলে জানান তারা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বাবার চিকিৎসার খরচ চালাতে ঠেলা নিয়ে পথে, 'এইভাবেই' ব্যবসা দুই পড়ুয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement