advertisement

Alipurduar News: রঙিন মোমো খেয়ে দেখেছেন কোনওদিন? তাক লাগিয়ে দিলেন এই বিক্রেতা

Last Updated:

কোনও কেমিক্যাল রং নয়, প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এই মোমো।

+
রঙিন

রঙিন মোমো

আলিপুরদুয়ার: রঙিন মোমো তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন অক্ষয় মিনজ। কোনও কেমিক্যাল রঙ নয়, প্রাকৃতিক উপায়ে তৈরি করছেন এই মোমো।
সাতালি গোদামডাবরি এলাকার বাসিন্দা তিনি। প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে মোমো তৈরি করে বিক্রি করছেন। ছোট আকারের ভেজ মোমো বেশি তৈরি করেন, এক প্লেট মোমোর দাম ২০ টাকা। দুপুরবেলা থেকে মোমো তৈরির কাজ শুরু করেন অক্ষয়। এই কাজে তাঁকে সাহায্য করেন বাড়ির মহিলারা।
advertisement
মোমো নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছে  ছিল অনেকদিনই। নতুন কী মোমো তৈরি করা যায় সেই ভাবনা ছিলই। তারপরেই এই রঙিন মোমো।
advertisement
এ বিষয়ে অক্ষয় জানান, ‘মোমো অনেকদিন ধরে তৈরি করছি। ক্রেতাদের নতুন কিছু খাওয়াব বলেই রঙিন মোমোর ভাবনা মাথায় আসে। গাজর,বিট,বাঁধাকপির পেস্ট তৈরি করেন তিনি। এরপর তা ময়দার সঙ্গে মেখে ছোট করে খোলা করে তাতে মশলা দেন। মশলায় ব‍্যবহার করেন পেঁয়াজ,বাঁধাকপি কুচি। এরপর ভাপে বসিয়ে মোমো তৈরি করেন। চাটনি তৈরি করতে টমেটো, লঙ্কাবাদাম ব‍্যবহার করেন।
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: রঙিন মোমো খেয়ে দেখেছেন কোনওদিন? তাক লাগিয়ে দিলেন এই বিক্রেতা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement