advertisement

Water of Bhutan: ভুটানের জল প্রবেশ করে ক্ষতিগ্রস্ত চুয়াপাড়া চা বাগান ও মেচপাড়া চা বাগান

Last Updated:

ভুটান পাহাড়ের বৃষ্টি ও এলাকায় বৃষ্টির ফলে জল ঢুকতে শুরু করেছে এলাকায়। ইতিমধ‍্যে পানা নদী ফুলে ফেঁপে উঠেছে। অচিরেই জল মগ্ন হতে পারে গোটা এলাকা।

+
title=

আলিপুরদুয়ার: ভুটানে ও আলিপুরদুয়ারে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। যার ফলে জল ঢুকতে শুরু করেছে এলাকায়। ইতিমধ‍্যে পানা নদী ফুলে ফেঁপে উঠেছে। আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া এলাকায় পানা নদীর জল প্রবেশ করতে শুরু করেছে। চুয়াপাড়া চা বাগান ও মেচপাড়া চা বাগান এলাকায় ঢুকে গিয়েছে জল। ইতিমধ‍্যে চুয়াপাড়া চা বাগানের আট নং এলাকায় প্রবেশ করতে শুরু করেছে জল। ভয়ে রয়েছে এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে চুয়াপাড়া এয়ারফিল্ড এলাকা জলমগ্ন। কোমর সমান জল দাঁড়িয়েছে এই এলাকায়। ক্ষতি হয়েছে চুয়াপাড়া চা বাগান এলাকার প্রচুর চা গাছের। এই পানা নদীর বাঁধ গত বছর ভেঙ্গে গিয়েছিল। সেই ভাঙ্গা অংশ দিয়ে জল প্রবেশ করছে চুয়াপাড়া ও মেচপাড়া চা বাগানে।
advertisement
advertisement
শ্রমিকদের কথায়, এখনও ভুটানের পাহাড়ের জল শ্রমিক মহল্লায় প্রবেশ করেনি। তবে শ্রমিকদের আশঙ্কা এভাবে চলতে থাকলে চুয়াপাড়া ও মেচপাড়া চা বাগানের বিস্তর এলাকা জলমগ্ন হয়ে পড়বে। বিপর্যস্ত হবে এলাকার জনজীবন।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Water of Bhutan: ভুটানের জল প্রবেশ করে ক্ষতিগ্রস্ত চুয়াপাড়া চা বাগান ও মেচপাড়া চা বাগান
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement