advertisement

Alipurduar News: কিডনির সঙ্গে সংযোগ নেই মূত্রনালির! আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সফল জটিল অপারেশন

Last Updated:

পরিকাঠামো ছাড়াই জটিল অপারেশন করে তাক লাগিয়ে দিলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকরা। ফলে প্রাণে বাঁচলেন রোগী

+
পরিকাঠামো

পরিকাঠামো ছাড়াই অপারেশন

#আলিপুরদুয়ার: পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই কিডনির জটিল অস্ত্রোপচার সফলভাবে হল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। যা কার্যত নজির। কারণ এই ধরনের জেলা হাসপাতালে এমন জটিল অস্ত্রোপচারের পরিকাঠামো থাকে না। তা সত্ত্বেও স্রেফ ইচ্ছা শক্তির জোরে অসাধ্য সাধন করলেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। এর জন্য তাঁরা নিজেদের প্রচেষ্টাতেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অস্থায়ী বিশেষ পরিকাঠামো গড়ে তুলেছিলেন। যার ফলশ্রুতিতে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সাফিনা বিবি। জন্ম থেকেই তাঁর কিডনির সঙ্গে মূত্রথলির সংযোগকারী টিউব বা নালি অকেজো ছিল।
দিন দশেক আগে কোচবিহারের বাসিন্দা আশরফ আলির স্ত্রী সাফিনা বিবি পেটের ডানদিকে প্রবল যন্ত্রণা নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ইউরো সার্জেন ডাঃ পবিত্র রায়ের কাছে আসেন। আগেও বহু সরকারি ও বেসরকারি হাসপাতালের ডাক্তারকে দেখিয়েছিলেন। কিন্তু কোনও ফল হয়নি। পুরনো সব রিপোর্ট চিকিৎসক পবিত্র রায়কে দেখানো হয়। তিনি ওই রোগীকে পরীক্ষা করে চমকে ওঠেন৷ জানা যায়, জন্ম থেকেই সাফিনা বিবির ডানদিকের কিডনির সঙ্গে মুত্রথলির সংযোগকারী টিউবটি অকেজো৷ ফলে ডানদিকের কিডনিতে উৎপাদিত মূত্র ঠিক করে নিঃসরণ হতে পারত না। জন্ম থেকেই এইভাবে চলতে চলতে ওই রোগীর ডানদিকের কিডনিতে প্রচুর পাথরও হয়ে যায়৷ তাকে বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচারের দরকার ছিল। কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই ধরনের ইউরো সার্জারি করার মত পরিকাঠামো নেই। সাধারণত মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে এই ধরনের জটিল অপারেশনের ব্যবস্থা থাকে। কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকরা হাল ছাড়েননি।
advertisement
advertisement
চিকিৎসকরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালের অপারেশন থিয়েটারেই অস্থায়ীভাবে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে সাফিনা বিবির অস্ত্রোপচার করেন। চিকিৎসক পবিত্র রায়ের নেতৃত্বে জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে সাফিনা বিবির ডান কিডনির সঙ্গে মুত্রনালির টিউব সংযুক্ত করে দেন। এর ফলে আট দিন পর থেকে ওই রোগীর দুটো কিডনি‌ই সমানভাবে কাজ করছে ৷ মূত্রত্যাগেও আর কোনও সমস্যা হচ্ছে না৷
advertisement
পরিকাঠামো না থাকা সত্বেও চিকিৎসকদের এই হার না মানা মনোভাবকে স্যালুট জানিয়েছে সকলে। অনেকের মতে, যে সমস্ত সরকারি হাসপাতাল কথায় কথায় রেফার করে তারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কিডনির সঙ্গে সংযোগ নেই মূত্রনালির! আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সফল জটিল অপারেশন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement