advertisement

Alipurduar News: অপরাধীকে ধরতে ছদ্মবেশ! ফিল্মি কায়দায় পুলিশের জালে মাদক কারবারি

Last Updated:

ফিল্মি স্টাইলে বেসরকারি লজে অভিযান চালিয়ে ফালাকাটা থানার পুলিশ মাদকসহ এক অপরাধীকে গ্রেফতার করল পুলিশ।

আলিপুরদুয়ার: অভিযুক্তকে পাকড়াও করতে ছদ্মবেশ। ফিল্মি স্টাইলে বেসরকারি লজে অভিযান ফালাকাটা পুলিশের। কপ ইউনিভার্সের একাধিক ফিল্ম দেখলেই এমন অভিযান চালান সম্ভব বলে মনে করছে ফালাকাটাবাসীরা। আবার অনেকে বলছেন পুলিশ প্রচুর হোমওয়ার্ক করে অভিযানে নেমেছিল। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরের একটি বেসরকারি লজ থেকে বুধবার রাতে ৫০ গ্রাম ব্রাউন সুগারসহ এক যুবককে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ।
জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম ইমরান আলি। তার বয়স ২১ বছর। ওই মাদক পাচারকারী কালিয়াচকের বাসিন্দা বলে দাবি পুলিশের। গোপনসুত্রে খবর পেয়ে পুলিশ হোটেলের অন‍্যান‍্য আবাসিক সেজেছিলেন। যুবকটির সঙ্গে বন্ধুর মত মিশে অভিযানে সফল হন পুলিশকর্মীরা। ওই লজে ঘাঁপটি মেরে থাকা যুবকটিকে মাল সমেত পাকড়াও করে পুলিশ।
আরও পড়ুন ঃ কীভাবে সুরক্ষিত থাকে সীমান্ত ঘুরে দেখল পড়ুয়ারা
ঠিক কি মতলবে ওই যুবক ফালাকাটায় এসেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়। যেহেতু বিষয়টি এনডিপিএস মামলার আওতাভুুক্ত তাই ঘটনার সরজমিনে তদন্তে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার, ছিলেন স্থানীয় থানার আইসি সমিত তালুকদার। অভিযুক্তকে বৃহস্পতিবার কোর্টে পাঠান হয়েছে।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অপরাধীকে ধরতে ছদ্মবেশ! ফিল্মি কায়দায় পুলিশের জালে মাদক কারবারি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement