advertisement

Alipurduar News- গন্ডারের সংখ্যাবৃদ্ধিতে জলদাপাড়া অভয়ারণ্য গন্ডারের জন্য নিরাপদ বাসস্থান বলে মনে করছে প্রকৃতি প্রেমীরা

Last Updated:

চলতি মাসে বনদফতরের গন্ডার শুমারির রিপোর্টে এই তথ্য উঠে আসে

জলদাপাড়া  অভয়ারণ্যে বেড়েছে গন্ডারের সংখ্যা। 
জলদাপাড়া  অভয়ারণ্যে বেড়েছে গন্ডারের সংখ্যা। 
#আলিপুরদুয়ার: জলদাপাড়া অভয়ারণ্যে বেড়েছে গন্ডারের সংখ্যা। চলতি মাসে বনদফতরের গন্ডার শুমারির রিপোর্টে এই তথ্য উঠে আসে (Alipurduar News). আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত একশৃঙ্গ গন্ডারের জন্য। জানা যায়, আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যের পর ভারতের দ্বিতীয় সর্বাধিক গন্ডার এই অভয়ারণ্যেই পাওয়া যায়।
জাতীয় উদ্যানটিতে ক্রমশ বাড়ছে গন্ডারের সংখ্যা। গত তিনবছরে এখানে বেড়েছে ৫৫ টি গন্ডার। এর ফলে বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যানের একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২ টিতে। মঙ্গলবার সন্ধ্যায় এই বছরের গন্ডার শুমারির রিপোর্ট প্রকাশ করে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। সেই রিপোর্টেই জলদাপাড়া জাতীয় উদ্যানের গন্ডারের সংখ্যাবৃদ্ধির তথ্য তুলে ধরা হয়। সর্ব শেষ শুমারির রিপোর্ট অনুযায়ী এই জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডারের সংখ্যাবৃদ্ধির খবরে রীতিমত খুশির হাওয়া বইছে বন দফতর সহ প্রকৃতি প্রেমীদের মনে।
advertisement
জানা যায়, ২০১৯ সালে জলদাপাড়ায় সর্বমোট ২৩৭ টি গন্ডার ছিল (Alipurduar News)। এবারের রিপোর্টে দেখা গিয়েছে, পুরুষ গন্ডারের সংখ্যা ১০১ টি। কিন্তু স্ত্রী গন্ডারের সংখ্যা রয়েছে ১৩৪ টি। লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি এমন গন্ডারের সংখ্যা রয়েছে ৫৭ টি। ২০১৯ সালে শেষ গন্ডার শুমারি হয়েছিল জলদাপাড়া জাতীয় উদ্যানে। সেবার পুরুষ গন্ডারের সংখ্যা ছিল ৯৮ টি। স্ত্রী গন্ডারের সংখ্যা পুরুষ গন্ডারের থেকে কম ছিল। স্ত্রী গন্ডারের সংখ্যা ছিল ৯৪ টি।
advertisement
advertisement
উল্লেখ্য, শেষ তিন বছরে জলদাপাড়া জাতীয় উদ্যানে ৪৬ টি গন্ডারের মৃত্যু হয়েছে।গত ২৫ ও ২৬ মার্চ বন দফতরের কর্মী, গাইড, এন জি ও সহ মোট ৪৫০ জন কর্মীরা এই শুমারিতে অংশ নেয়। গন্ডারের সংখ্যাবৃদ্ধিতে জলদাপাড়া অভয়ারণ্য গন্ডারের জন্য নিরাপদ বাসস্থান বলে মনে করছে প্রকৃতি প্রেমীরা।
Dependra Nath Lahiri
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News- গন্ডারের সংখ্যাবৃদ্ধিতে জলদাপাড়া অভয়ারণ্য গন্ডারের জন্য নিরাপদ বাসস্থান বলে মনে করছে প্রকৃতি প্রেমীরা
Next Article
advertisement
Supreme Court on Kaliachak Incident: আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির দুই মাথাকে NIA-কে হস্তান্তরের নির্দেশ! আর কী বলল সুপ্রিম কোর্ট?
আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির দুই মাথাকে NIA-কে হস্তান্তরের নির্দেশ! আর কী বলল সুপ্রিম কোর্ট?
  • আরও বিপাকে মোথাবাড়ি কাণ্ডের মূল চক্রী হিসেবে ধৃত আইনজীবী এবং মিম নেতা মোফাক্কেরুল ইসলাম৷ মোফেক্কারুল সহ ঘটনার মূল চক্রী হিসেবে ধৃত দু জনকেই এনআইএ-এর হাতে তুলে দিতে বলল সুপ্রিম কোর্ট৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement