advertisement

Alipurduar News: আপনমনে কাজ করছিলেন শ্রমিক, হঠাৎ পিছন থেকে গর্জন! তারপর...

Last Updated:

চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের আক্রমণে আলিপুরদুয়ারে জখম হলেন এক শ্রমিক

আলিপুরদুয়ার: আপনমনে কাজ করছিলেন চা বাগানের শ্রমিক। হঠাৎ তাঁর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। কালচিনির ভাতখাওয়া চা বাগানের ঘটনা। চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছেন শ্রমিক রেনুকা সাউ।
জানা গিয়েছে, শুক্রবার সকালে অন্যান্য দিনের মতোই চা বাগানের কাজ করছিলেন রেণুকা সাউ। তিনি বাগানের ১০ নম্বর সেকশনে কর্মরত ছিলেন।পেছনে ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়ার আওয়াজ পেয়েছিলেন। ভেবেছিলেন কোনও গৃহপালিত পশু এসেছে হয়তো। কিন্তু সেখানে যে চিতাবাঘ ঘাপটি মেরে লুকিয়ে আছে তা ঘুণাক্ষরেও টের পাননি। হঠাৎই চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ওই শ্রমিকের চিৎকার শুনে ছুটে আসে বাকিরা। তাদের দেখে চিতাবাঘটি পালিয়ে যায়।
advertisement
advertisement
এরপর আহত অবস্থায় রেণুকা‌ সাউকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে চিতাবাঘের হামলার ঘটনায় ভাতখাওয়া চা বাগানে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শ্রমিকরা সহ এলাকার মানুষ দ্রুত ওই চিতাবাঘটিকে ধরার আর্জি জানিয়েছে বাগান কর্তৃপক্ষ ও বন দফতরের কাছে।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আপনমনে কাজ করছিলেন শ্রমিক, হঠাৎ পিছন থেকে গর্জন! তারপর...
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement