advertisement

Alipurduar News: নৃশংস ঘটনা! কাজ থেকে ফিরতে দেরি, স্ত্রীকে কুপিয়ে খুনের অভি‌যোগ স্বামীর বিরুদ্ধে!

Last Updated:

কাজ থেকে ফিরতে সামান্য দেরি। খেসারত প্রাণ দিয়ে দিতে হল এক স্ত্রীকে। পরকীয়া সন্দেহে চা শ্রমিক স্ত্রী কে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য কুমারগ্রামে। স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম চা বাগানে।

+
title=

#আলিপুরদুয়ার : কাজ থেকে ফিরতে সামান্য দেরি। খেসারত প্রাণ দিয়ে দিতে হল এক স্ত্রীকে। পরকীয়া সন্দেহে চা শ্রমিক স্ত্রী কে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য কুমারগ্রামে। স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম চা বাগানে। চা বাগানের ফ্যাক্টরিতে কাজ সেরে অন্য দিনের তুলনায় সামান্য দেরিতে বাড়ি ফেরায়, স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় স্বামী সঞ্জয় মাহালির। তার পর অন্যান্য দিনের মতোই রাতের খাবার তৈরি করতে শুরু করেন স্ত্রী সুনীতা মাহালি। রাগের মাথায় সেই সময় পেছন দিক থেকে কুড়োল দিয়ে তার মাথায় তিনবার কোপ দেয় সঞ্জয় ।
ঘটনা বুঝতেই আহত স্ত্রীকে সেখানে ফেলে রেখে চম্পট দেয় সঞ্জয় । জখম সুনীতারচিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখে রক্তে ভেসে যাচ্ছে মাটি। নীচে পরে যন্ত্রনায় কাতরাচ্ছে সুনীতা। তারা তখন তড়িঘড়ি আহত সুনীতাকে কুমারগ্রাম চা বাগানের হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সুনীতাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। আলিপুরদুয়ার হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা সুনীতাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ অভিযান চালিয়ে বহু মূল্যবান কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা
অভিযুক্ত স্বামী সঞ্জয় মাহালি কে পুলিশ গ্রেফতার করেছে। সুনীতার মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকাবাসীরা জানান,সুনীতা কর্মঠ ছিল কিন্তু তার স্বামী সবসময় তাকে সন্দেহ করত। আগেও মারধর করেছে। আজ এই ঘটনা ঘটিয়ে ফেলবে বুঝতে পারিনি। দোষীর কঠোর শাস্তি চাইছেন তারা।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: নৃশংস ঘটনা! কাজ থেকে ফিরতে দেরি, স্ত্রীকে কুপিয়ে খুনের অভি‌যোগ স্বামীর বিরুদ্ধে!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement