advertisement

Bangla News: বিশাল চেহারা, রাস্তাজুড়ে শুয়ে, গাড়ির আলো পড়তেই নড়েচড়ে বসল, ওটা কী!

Last Updated:

গাড়ির আলোতে হঠাৎ বোঝা গেল রাস্তায় তার অস্তিত্ব।রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ল গাড়ি।বনদফতরে ফোন করতেই উদ্ধার হল বিশালাকার বার্মিজ পাইথন।

+
গাড়ির

গাড়ির আলো পড়তেই নড়েচড়ে বসল, ওটা কী!

আলিপুরদুয়ার: গাড়ির আলোতে হঠাৎ বোঝা গেল রাস্তায় তার অস্তিত্ব।রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ল গাড়ি। বনদফতরে ফোন করতেই উদ্ধার হল বিশালাকার বার্মিজ পাইথন।
ফের মাদারিহাট থেকে বার্মিজ পাইথনের উদ্ধার হওয়ার ঘটনা সামনে এল।প্রায় ২০ ফুট লম্বা বিশালাকার বার্মিজ পাইথন উদ্ধার হল মাদারিহাট থেকে। বুধবার রাতে মাদারিহাট এলাকার জাতীয় সড়কে একটি বিশালাকার বার্মিজ পাইথন দেখতে পান গাড়ির চালকরা। রাস্তায় গাড়ির ভিড় দেখতেই এলাকায় চলে আসেন স্থানীয়রা। পরবর্তীতে বাসিন্দারাই বনদফতরের জলদাপাড়া বনবিভাগে খবর দেন। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় প্রায় ২০ ফুট লম্বা বার্মিজ পাইথনটি উদ্ধার করে।
advertisement
advertisement
সম্প্রতি মাদারিহাট এলাকার রেললাইনের পাশে দেখা গিয়েছিল একটি বিশালাকারের পাইথন।সেটি লোকালয়ে ঢুকে সাবাড় করেছিল মুরগি। সর্পপ্রেমী অশোক রায় ও বনকর্মীরা মিলে ধরেছিল ওই পাইথনটিকে।গতকাল রাতেও সর্পপ্রেমী অশোক রায় ২০ ফুটের বার্মিজ পাইথনটিকে ধরতে সাহায্য করেছেন বনকর্মীদের।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Bangla News: বিশাল চেহারা, রাস্তাজুড়ে শুয়ে, গাড়ির আলো পড়তেই নড়েচড়ে বসল, ওটা কী!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement