advertisement

Alipurduar: জয়গাঁ শহরের বুকে নদীর ভাঙনে তলিয়ে গেল পাঁচটি ঘর!

Last Updated:

বন্যা পরিস্থিতি জয়গাঁ শহরে।জয়গাঁ হাসিমারা ঝোরার ভাঙ্গনে বিলীন হয়েছে পাঁচটি ঘর। ক্ষতিগ্রস্ত আরও ছয়টি ঘর।জয়গাঁ শহরের বুকে এমন কাণ্ডে উত্তেজনা এলাকায়।

+
title=

আলিপুরদুয়ার: বন্যা পরিস্থিতি জয়গাঁ শহরে।জয়গাঁ হাসিমারা ঝোরার ভাঙ্গনে বিলীন হয়েছে পাঁচটি ঘর। ক্ষতিগ্রস্ত আরও ছয়টি ঘর।জয়গাঁ শহরের বুকে এমন কাণ্ডে উত্তেজনা এলাকায়। জানা যায়,মঙ্গলবার গভীর রাতে হাসিমারা ঝোরার জল হঠাৎ বেড়ে যায়। জল ঘরে ঢুকছে দেখে এলাকাবাসীরা প্রাণ সংশয়ে পার্শ্ববর্তী একটি সেতুর ওপর আশ্রয় নেন।চোখের সামনে ঘর ভেঙে যেতে দেখেন মাহিদুল হক নামের এক স্থানীয় বাসিন্দা। প্রতিবছর বর্ষায় হাসিমারা ঝোরার জল বেড়ে এলাকায় ধ্বংসলীলা চালায়। বছরের অন্যান্য সময় হাসিমারা ঝোরায় জলের দেখা মেলেনা। তবে বর্ষাকালে ভুটান পাহাড়ে থেকে জল নেমে এলেই ঝোরায় জল ভরে ওঠে। তা ভয়ঙ্কর রূপ নেয়। জনগণ নিজেই বালির বস্তা,পাথর চাপা দেন ঝোরার পাড়ে।নিজেদের বাড়িঘর সুরক্ষিত রাখতে এই উদ্যোগ বলে স্থানীয় সূত্রে খবর।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা মাহিদুল হক জানান, \"পুরো ঘরটা জলে ভেসে যেতে দেখলাম। সম্বল বলে আর কিছু নেই। এখন এক আত্মীয়ের বাড়ি উঠতে হবে। নিজের বলে তো আর কিছু নেই।\" বর্তমানে ক্ষতিগ্রস্ত পাঁচ বাড়ির বাসিন্দাদের টিকানা প্রতিবেশির ঘর। কিন্তু এভাবে আর কতদিন? প্রশ্ন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের।
advertisement
advertisement
অন্যদিকে রফিকুল ইসলাম নামের অপর এক স্থানীয় ক্ষোভ উগড়ে দিলেন প্রশাসনের বিরুদ্ধে। তিনি জানান,\"তিন বছর ধরে আমরা এই সমস্যায় ভুগছি। প্রশাসন আসে,প্রটেকশন ওয়ালের জন্য মাপজোঁক করে।কিন্তু আর তৈরি হয় না ওয়াল।\" এলাকাবাসীদের একটাই কথা,এভাবে আর কতদিন চলবে।এই সমস্যার কি কোনও সমাধান নেই?
advertisement
এরপর এলাকায় প্রশাসনের তরফে এলাকায় মাপজোঁক করতে এলে পথ অবরোধ হবে বলে হুঁশিয়ারি এলাকাবাসীদের। ক্ষয়ক্ষতির হিসাব জানতে গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ। প্রটেকশন ওয়াল কেন এতদিনেও তৈরি হয়নি তা জানতে চেয়েছেন বিডিও।
Ananya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: জয়গাঁ শহরের বুকে নদীর ভাঙনে তলিয়ে গেল পাঁচটি ঘর!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement