advertisement

Alipurduar News: চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন! ভয়ে কাঁটা ফালাকাটার বাসিন্দারা

Last Updated:

বাইসনের তান্ডবে নাজেহাল ফালাকাটার রাইচেঙ্গা এলাকা। চারটি বাইসন ঘুরছে এলাকায়।

বাইসন
বাইসন
আলিপুরদুয়ার: বাইসনের তান্ডবে নাজেহাল ফালাকাটার রাইচেঙ্গা এলাকায়।চারটি বাইসন ঘুরছে এলাকা দিয়ে। বুধবার সকালে ফালাকাটার রাইচেঙ্গা এলাকায় দেখা যায় মানুষের ভিড়। চারটি বাইসন সবজির ক্ষেতে ঘুরছিল। এরপরেই মানুষের ভিড় দেখে এদিক ওদিক ছুটতে শুরু করে বাইসনগুলি। এরপরেই আতঙ্ক ছড়ায় এলাকায়।
জগৎ সেন নামে এক এলাকাবাসী জানান,”ধান কাটা হচ্ছে।অন‍্যদিকে শীতকালীন সবজি চাষ চলছে। এর মাঝেই বাইসন চলে এসে ফসল নষ্ট করছে। বাইসন যেভাবে দৌড় দেয় কে যাবে সামনে। ভয় লাগছে আমাদের।” জানা যায়,জলদাপাড়া জঙ্গল থেকে বেড়িয়ে আসে বাইসনগুলি। সকালে কুকুরের ডাক পেয়ে মাঠের সামনে এসে বাইসনগুলিকে দেখতে পান এলাকাবাসীরা।
advertisement
advertisement
লোকালয়ে বাইসন দেখে তারা ভীত। মাঠ পেরলেই রয়েছে বাড়িঘর। কখন কী অঘটন ঘটবে বুঝে পাচ্ছেন না এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফালাকাটা থানার পুলিশ ও বনকর্মীরা। জানা গিয়েছে বাইসনগুলি তান্ডব চালিয়ে অন‍্যত্র চলে গিয়েছে।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন! ভয়ে কাঁটা ফালাকাটার বাসিন্দারা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement