advertisement

Alipurduar News: ভুটানের কমলালেবুর মিষ্টি গন্ধে ভরেছে সীমান্তবর্তী এলাকার বাজার

Last Updated:

ভুটানের কমলালেবুর গন্ধে ভরেছে জয়গাঁর বাজার। এবছর ভুটানের কমলালেবুর স্বাদ মন ভরে নিচ্ছেন জয়গাঁবাসীরা। সঠিক সময়ে বাজারে কমলালেবুর জোগান মিলতেই মুখে চওড়া হাসি ফল বিক্রেতাদের। ফলের দোকানে এসে মনে আনন্দ ক্রেতাদেরও।

+
title=

#আলিপুরদুয়ার : ভুটানের কমলালেবুর গন্ধে ভরেছে জয়গাঁর বাজার। এবছর ভুটানের কমলালেবুর স্বাদ মন ভরে নিচ্ছেন জয়গাঁবাসীরা। সঠিক সময়ে বাজারে কমলালেবুর জোগান মিলতেই মুখে চওড়া হাসি ফল বিক্রেতাদের। ফলের দোকানে এসে মনে আনন্দ ক্রেতাদেরও। ভুটানের কমলালেবু চিনতে একটুও ভুল করেন না সীমান্তবর্তী এলাকা জয়গাঁর স্থানীয়রা। কারণ-ভুটানের কমলালেবুর রঙটা হয় কমলা ও লাল রঙের মিশ্রণে। স্বাদে থাকে না কোনো টকভাব। চিনির মতো মিষ্টি না হলেও, ভুটানের কমলালেবু যে একবার খাবে তার মুখে লেগে থাকবে স্বাদ বলে দাবী বিক্রেতাদের।
ভুটানগেট খুলতেই বাজারে সঠিক সময় কমলালেবু চলে এসেছে এবার। গতবার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাজারে মিলেছিল কমলালেবু। যার ফলে মন খারাপ ছিল ক্রেতা, বিক্রেতা উভয়ের। এবারেও বাজারে কমলালেবু আসতে দেরী হবে কি না ভেবেছিলেন ক্রেতা, বিক্রেতারা। ভুটানের কমলালেবুর স্বাদ থেকে বঞ্চিত হতে হয়নি জয়গাঁর বাসিন্দাদের। ডিসেম্বরের প্রথমেই বাজার দখল করেছিল ভুটানের কমলালেবু।
advertisement
স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের পছন্দ এই কমলালেবু। চলতি বছরেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে ভুটানগেট খুলেছে। পর্যটকদের যাতায়াত লেগে রয়েছে। ফুন্টশোলিং শহর ছাড়িয়ে পাহাড়ি পথ বেয়ে কিছুটা দুরে রয়েছে একটি বৌদ্ধগুম্ফা। এই গুম্ফার আশেপাশে আছে অনেক কমলালেবুর গাছ। পর্যটকেরা গাছ থেকে পেরে আনতেন ভুটানের কমলালেবু। এই স্মৃতি আজও অমলিন জয়গাঁর বাসিন্দা ও পর্যটকদের কাছে।
advertisement
advertisement
কিন্তু নিয়মের বেড়াজালে সেই কাজ এখন পর্যটকরা করতে পারেন কি না, সেই বিষয়ে থেকে যায় প্রশ্ন। জয়গাঁর রাস্তার দুপাশে নজর দিলেই দেখা যায় সারি সারি কমলালেবুর দোকান। কমলালেবুর রঙ ছেয়েছে জয়গাঁর বাজার। মুখে হাসি বিক্রেতাদের। বড় কমলা একশ টাকা ডজন এবং ছোটো কমলা সত্তর, আশি টাকা ডজন প্রতি বিকোচ্ছে বাজারে। ফল বিক্রেতারা জানান, "জয়গাঁবাসীদের ভুটানের কমলার প্রতি একটা আবেগ জড়িয়ে রয়েছে। এবারে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি পর্যটকরা কিনছেন ভুটানের কমলা। পিকনিক করতে যারা আসছেন তারাও কিনছেন ভুটানের কমলালেবু। এর থেকে বেশি আর কি চাই।"
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভুটানের কমলালেবুর মিষ্টি গন্ধে ভরেছে সীমান্তবর্তী এলাকার বাজার
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement